
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা থেকে বেঁচে গেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নারী ক্রিস্টা পাইক। স্থানীয় সময় গত বুধবার (৩০ সেপ্টেম্বর) দুই দফায় পেন্টোবারবিটাল প্রয়োগের পরও তাঁর মৃত্যু না হওয়ায় শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়। বর্তমানে ৫০ বছর বয়সী পাইক সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, তাঁকে জীবন রক্ষাকারী চিকিৎসা দেওয়া হচ্ছে।
১৯৯৫ সালে ১৯ বছর বয়সী সহপাঠী কলিন স্লেমারকে হত্যার দায়ে পাইককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তখন তাঁর বয়স ছিল ১৮ বছর। মৃত্যুদণ্ড কার্যকর হলে ২০০ বছরের বেশি সময়ের মধ্যে টেনেসিতে মৃত্যুদণ্ড পাওয়া প্রথম নারী হিসেবে তাঁর নাম যুক্ত হতো।
বুধবার সকালে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তের আইনি আবেদনের কারণে তা কয়েক ঘণ্টা পিছিয়ে যায়। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড কার্যকরের পথ পরিষ্কার করলে সন্ধ্যায় প্রক্রিয়া শুরু হয়। গণমাধ্যমে সাক্ষীদের বর্ণনা অনুযায়ী—রাত সাড়ে ৭টার দিকে পাইককে পেন্টোবারবিটালের প্রথম ডোজ দেওয়া হয়। এরপর দ্বিতীয় ডোজও প্রয়োগ করা হয়। কিন্তু তিনি মারা যাননি, বরং তাঁকে শ্বাস নিতে ও নাক ডাকতে শোনা যায়।
টেনেসির সংশোধন বিভাগ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকরের নির্ধারিত প্রটোকলের প্রতিটি ধাপ অনুসরণ করা হয়েছে।
ঘটনার পর টেনেসির গভর্নর বিল লি চলতি বছরের অন্য সব মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করেছেন এবং কী ঘটেছিল, তা খতিয়ে দেখতে তৃতীয় পক্ষের মাধ্যমে পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। চলতি বছর এর আগেও টেনেসিতে আরও একটি মৃত্যুদণ্ড কার্যকর করার প্রচেষ্টায় জটিলতা দেখা দিয়েছিল।
পাইকের আইনজীবীরা অবশ্য শুধু তদন্ত নয়, তাঁর মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, ব্যর্থ মৃত্যুদণ্ডের প্রক্রিয়ায় পাইক এমন শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে গেছেন, যা মৃত্যুদণ্ডের ইতিহাসে নজিরবিহীন।
এখন সবচেয়ে বড় প্রশ্ন—বেঁচে যাওয়া পাইকের ক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কী হবে? মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা ব্যর্থ হওয়ার পর তাঁকে আবার মৃত্যুদণ্ড দেওয়া যাবে কি না, তা নিয়ে আইনি প্রশ্ন তৈরি হয়েছে।
এ ধরনের ঘটনার নজির খুবই বিরল। ১৯৪৬ সালে লুইজিয়ানায় ১৬ বছর বয়সী উইলি ফ্রান্সিস বৈদ্যুতিক চেয়ারে মৃত্যুদণ্ডের চেষ্টা থেকে বেঁচে গিয়েছিলেন। পরে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দ্বিতীয়বার মৃত্যুদণ্ড কার্যকরের পথ বন্ধ করেননি এবং দ্বিতীয় প্রচেষ্টায় তাঁর মৃত্যু হয়। ২০০৯ সালে ওহাইওতে রোমেল ব্রুমের প্রাণঘাতী ইনজেকশনও ব্যর্থ হয়েছিল; তবে আদালত পরবর্তী সময়ে দ্বিতীয়বার মৃত্যুদণ্ডের প্রচেষ্টাকে অসাংবিধানিক বলে মানেননি।
তবে পাইকের ঘটনা আগের নজিরগুলোর চেয়ে আলাদা। তাঁর শরীরে প্রাণঘাতী ওষুধ প্রবেশ করার পরও তিনি বেঁচে গেছেন। মৃত্যুদণ্ডবিষয়ক বিশেষজ্ঞ অস্টিন সারাটের মতে, এ কারণে পাইকের ঘটনা আইনি ও চিকিৎসাগতভাবে একধরনের নজিরবিহীন পরিস্থিতি তৈরি করেছে।
এখন তাঁর চিকিৎসার ফল, তৃতীয় পক্ষের তদন্ত ও আদালতে পরবর্তী আইনি লড়াই—এই তিন বিষয়ই নির্ধারণ করবে ক্রিস্টা পাইকের ভবিষ্যৎ।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শুক্রবার দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ শুরু হয়েছে। বিক্ষোভের সময় ৭ শতাধিক মানুষকে আটক করেছে দিল্লি পুলিশ। আটকদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ, সঞ্জীব ঝা ও অতিশী মারলেনা। এ ছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের
৪ ঘণ্টা আগে
ভারতের নির্বাচন কমিশন (ইসিআই) দেশজুড়ে চালানো স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে গণহারে নাম বাদ দেওয়া নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানতে পেরেছে, এই পরিস্থিতিতে যে ২০টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর...
৬ ঘণ্টা আগে
ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, ইরানের ঘনিষ্ঠ হুতি গোষ্ঠী মদিনার একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলা করেছে। এই কেন্দ্র থেকে ইসলামের অন্যতম পবিত্র স্থান মসজিদে নববিতে বিদ্যুৎ সরবরাহ করা হয়।
৮ ঘণ্টা আগে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দূরপাল্লার হামলা বন্ধে ইউক্রেনের সঙ্গে কোনো যুদ্ধবিরতিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। একই সময়ে মস্কো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য স্থানে আকাশপথে হামলা আরও জোরদার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৯ ঘণ্টা আগে