
মিয়ানমারে পাচারকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযানে কৃষকের ভর্তুকির সার, সিমেন্ট ও বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)। জব্দ পণ্যের আনুমানিক মূল্য ৭ লাখ ৭২ হাজার টাকা।
আজ শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৃথক সময়ে ১১ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত টহল ও অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, হাঁটুভাঙা টিলা, তুলাতলী, থিমছড়ি ও বাঁকখালী নদীসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। অভিযানের সময় মালিক ও পাচারকারীরা পালিয়ে যান।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬৫০ কেজি বিভিন্ন ধরনের সার। এর মধ্যে ইউরিয়া ১০০ কেজি, টিএসপি ৩৫০ কেজি, ডিএপি ১৫০ কেজি ও পটাশ ৫০ কেজি। এ ছাড়া ডায়মন্ড সিমেন্টের ৮১ বস্তা এবং ১৯৮ দশমিক ২৫ ঘনফুট অবৈধ কাঠ জব্দ করা হয়েছে। জব্দ কাঠের মধ্যে লালি গোলকাঠ ১৭৭ দশমিক ৭৭ ঘনফুট ও আকাশমণি কাঠ ২০ দশমিক ৪৮ ঘনফুট।
১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানব পাচার প্রতিরোধ, অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
ফয়জুল কবির বলেন, সার, জ্বালানি তেল, ভোজ্য তেল ও সিমেন্টসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
ফয়জুল কবির আরও বলেন, দেশের মূল্যবান বনজ সম্পদ অবৈধভাবে আহরণ ও পাচার প্রতিরোধে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় বিজিবির নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে।

আজ বিকেলে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ খেয়ে ফেলে একটি ছাগল। এ নিয়ে রনির সঙ্গে কৃষক আবুল কাশেমের পরিবারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। মারামারির সময় রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ মিনিট আগে
মা, মেয়ে ও নাতিকে সঙ্গে নিয়ে কর্মস্থল গাজীপুরের হোতাপাড়ার বাসায় ফিরছিলেন মোফাজ্জল হোসেন লেবু (৫৫)। তাদের সঙ্গে কিছুদিন সময় কাটাবেন, এমনই ছিল পরিকল্পনা। কিন্তু সেই বাসায় আর ফেরা হলো না তাদের। পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা, মেয়ে ও নাতিসহ প্রাণ হারালেন মোফাজ্জল।
২৬ মিনিট আগে
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার থানার কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৬ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে এক কিশোরকে মাদক সেবনের অভিযোগে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্য ১৫ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
রংপুরের পীরগঞ্জ ও দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সীমান্ত ঘেঁষে বয়ে চলা করতোয়া নদীর বালুচরে রূপের পসরা সাজিয়েছে এই কাশবন। সবুজ রূপসী প্রকৃতির বুকে শুভ্রতার এই রাজত্ব দেখতে প্রতিদিন বিকেলে সেখানে জমায়েত হচ্ছেন শত শত অনুরাগী। কেউ পরিবার-পরিজন নিয়ে, কেউবা প্রিয়জনের হাত ধরে, আবার কেউ বন্ধুদের আড্ডায় মেতে ওঠ
১ ঘণ্টা আগে