
রাজধানীতে ছিনতাইয়ের সময় পথচারীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে এক ছিনতাইকারীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে কারওয়ান বাজার মেট্রোরেল স্টেশনের নিচে এ ঘটনা ঘটে। তবে আহত পথচারী ও আটক ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি...

গাজীপুর মহানগরীর কাশিমপুরে ঝালমুড়ি কেনাবেচাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জেরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে গাজী রাফেজ আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত ঝালমুড়ি বিক্রেতা মো. আতাউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কক্সবাজার শহরে ছুরিকাঘাতে সাইফুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার বেলা ২টার দিকে শহরের বৈদ্যঘোনা এলাকার জাদিপাহাড়ে এ ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ইসলাম শহরের পশ্চিম পাহাড়তলী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে।

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন আমবাগ আতাউর মার্কেট এলাকায় সানজিদা আক্তার (২৩) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।