
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া বাজারসংলগ্ন তিস্তা নদীতে গোসলে নেমে নিখোঁজ হন তাঁরা।
নিখোঁজ দুই শিক্ষার্থী হলেন মুন্না মিয়া (১৮) ও নাইস আহমেদ (১৯)। মুন্না নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া আবাসনপাড়া এলাকার হাসেম আলীর ছেলে এবং নাইস নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের গনেশের বাজার এলাকার মোনাব্বর হোসেনের ছেলে।
তাঁরা দুজনই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে নাইস গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের বিদিতর হরিথান এলাকায় তাঁর নানা ইউসুফ আলীর বাড়িতে থেকে লেখাপড়া করেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নোহালী ইউনিয়নের কচুয়া বাজারের পাশে তিস্তা নদীর ধারে ফুটবল খেলা শেষে নদীতে ছয়জন গোসল করতে নামেন। বেলা সাড়ে ১১টার দিকে চারজন ওপরে উঠে এলেও মুন্না ও নাইস তলিয়ে যান। পরে খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মমতাজুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিসের সাতজন কর্মীসহ রংপুর থেকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না বলেন, দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেছেন। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ শুক্রবার সকালে উপজেলার সাতমেড়া ইউনিয়নের ভেলকুপাড়া এলাকায়, নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বকুল ইসলামের (১৮) মরদেহ উদ্ধার করা হয়।
৬ মিনিট আগে
চট্টগ্রামের হাটহাজারীতে মাছ ধরতে গিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪৫) নামের এক দরজি খুন হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মেখল ইউনিয়ন পশ্চিম মেখল খলিফাপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আজম ওই এলাকার মৃত ইসলামের ছেলে..
১৭ মিনিট আগে
রাতে বাড়িতে খাবার খেয়ে নিজের রাইস মিলে পাহারা দিতে যান মোহাম্মদ আলী সরকার। গভীর রাতে পাঁচ থেকে ছয়জন দুর্বৃত্ত ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে মিলে ঢোকে। বিষয়টি টের পেয়ে গেলে তারা মোহাম্মদ আলীর হাত-পা বেঁধে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। পরে মিল থেকে তিনটি ট্রান্সফরমার নিয়ে পালিয়ে...
৩৪ মিনিট আগে
ভোলার মনপুরায় টানা আট দিনের বর্ষণে জলাবদ্ধতায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দী হয়েছেন। বিভিন্ন ইউনিয়ন ও চরাঞ্চলে খাদ্যসংকট, বিশুদ্ধ পানির অভাব ও স্বাস্থ্যঝুঁকি বেড়েছে। স্থানীয়রা স্লুইসগেট মেরামত, খাল পুনঃখনন ও জরুরি ত্রাণের দাবি জানিয়েছেন।
১ ঘণ্টা আগে