Empty
রংপুর

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের
গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবার একটি বেকারির দোকান রয়েছে। আজ শনিবার দুপুরে মোটরসাইকেলে করে দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল নৈতিক। পথে গঙ্গাচড়া বাজার থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে: সমাজকল্যাণমন্ত্রী
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, বিপর্যস্ত অর্থনীতি নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। নানা সংকটে অনেক কষ্টে থাকলেও এখনো মানুষ তিন বেলা খেতে পারছে।

আমন ধানে পোকার হানায় দিশেহারা কৃষক, কৃষি কর্মকর্তারা ব্যস্ত কার্ডের জরিপে
রংপুরের পীরগাছায় আমন ধানে কারেন্ট পোকার আক্রমণ ছড়িয়ে পড়েছে। বারবার কীটনাশক প্রয়োগ করেও পোকা দমন করতে পারছেন না কৃষকেরা। এতে পাকা ও আধাপাকা ধান নিয়ে দেখা দিয়েছে ফলন বিপর্যয়ের আশঙ্কা। এমন পরিস্থিতিতে কৃষি বিভাগের কর্মকর্তাদের মাঠে না পাওয়ার অভিযোগ করেছেন কৃষকেরা।

রংপুরে বাড়ির ওপর উল্টে পড়ল বালুবোঝাই ট্রাক, ঘুমন্ত শিশু নিহত, অন্তঃসত্ত্বা মা আহত
রংপুর নগরীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ডাম্প ট্রাক বাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘুমন্ত অবস্থায় ট্রাকের নিচে চাপা পড়ে মোছা. সিনথিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় তার অন্তঃসত্ত্বা মা আশা বেগম গুরুতর আহত হয়েছেন।












