
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হেলাল উদ্দিনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে চাঁদপুর শহরে তাঁর চেম্বারের সামনে থেকে গ্রেপ্তারের পর তাঁকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের কচুয়ায় ২৯ মামলার আসামি নাদিম শেখকে (৩২) গ্রেপ্তার করেছে নাজিরপুর থানা-পুলিশ। আজ শনিবার সকালে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অন্যতম সহযোগী শেখমাটিয়া এলাকার জাকারিয়াকেও (৩০) গ্রেপ্তার করে পুলিশ।

বাগেরহাটের কচুয়ায় বাড়িতে হাঁস যাওয়া নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে ভাতিজি ও তাঁর ছেলেদের হামলায় বেদার মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর ভান্ডারখোলা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বাসা ভাড়া নেওয়ার কথা বলে নুরুল ইসলামের বাসায় ঢোকেন চার-পাঁচজন ব্যক্তি। কৌশলে তাঁরা নুরুল ইসলামের স্ত্রীর সঙ্গে কথা বলার একপর্যায়ে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন। এতে ওই দম্পতি অচেতন হয়ে পড়লে চক্রটি আলমারিতে থাকা প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৬ ভরি ৮ আনা স্বর্ণালংকার ও ড্রয়ারে থাকা নগদ ৫০ হাজার টাকা লুট..