
রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে পারেননি বগুড়ার দুপচাঁচিয়া থেকে বদলি হওয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামসুন্নাহার। আজ মঙ্গলবার তিনি মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে এলে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের তোপের মুখে পড়েন। একপর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের মধ্যস্থতায় তিনি স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা যায়, স্টাফদের সঙ্গে অসদাচরণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা হাসপাতাল থেকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামসুন্নাহারকে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এ খবর জানাজানির পর মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা গত রোববার থেকে শামসুন্নাহারের পদায়ন ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে শামসুন্নাহার কিছু লোক নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে প্রবেশ করেন। তাঁর যোগদান ঠেকাতে স্টাফরা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে তালা লাগিয়ে সেখানে অবস্থান নেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করেন। এরপরই শামসুন্নাহার যোগদান না করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে চলে যান।
জানতে চাইলে শামসুন্নাহার বলেন, ‘স্বাভাবিক নিয়মে কর্মস্থলে যোগদান করতে এসেছিলাম। কিন্তু কেন বিশৃঙ্খলার সৃষ্টি করা হয়েছে, জানি না। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কারও সঙ্গে আমার বিরোধ নেই।’
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এম এ হালিম বলেন, ডা. শামসুন্নাহারের যোগদানকে কেন্দ্র করে স্টাফরা প্রতিবাদ জানিয়েছেন।
এর আগে দুপচাঁচিয়া উপজেলাবাসী ও হাসপাতালের স্টাফদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে দুপচাঁচিয়া থেকে ডা. শামসুন্নাহারকে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয় বলে জানা গেছে।
ঘটনাস্থলে উপস্থিত মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল। নিরাপদ পরিবেশে ডা. শামসুন্নাহার স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলায় টেন্ডার জমা দেওয়া নিয়ে বিএনপির নেতা-কর্মীদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ সোমবার (২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় এ সংঘর্ষ হয়। পরে কমপ্লেক্সের বাইরেও সংঘর্ষ হয়।
১৫ মিনিট আগে
বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এস এম বদরুল আনোয়ার বলেন, আজ সোমবার বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু কমিটির চেয়ারম্যানের মা মারা যাওয়ার কারণে বৈঠকটি স্থগিত করা হয়েছে। পরবর্তী বৈঠকে বার কাউন্সিলের নতুন এনরোলমেন্টের বিষয়ে সিদ্ধান্ত হবে।
৩৩ মিনিট আগে
বিদেশে গিয়ে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে বিমানবন্দরে পৌঁছেছিলেন। হাতে ছিল ভিসা, বিমানের টিকিট ও চাকরির কাগজপত্র। কিন্তু চেকিংয়ের সময় জানা গেল- সবই জাল। মুহূর্তেই ভেঙে যায় বহু বছরের স্বপ্ন। হতবিহ্বল হয়ে বিমানবন্দরের মেঝেতে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
৩৭ মিনিট আগে
পুঠিয়ায় গণপিটুনিতে ডাকাত দলের সদস্য নিহতের ঘটনায় তিন শতাধিক ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আজ সোমবার পুঠিয়া থানা-পুলিশ বাদী হয়ে মামলাটি করে। একই সঙ্গে ডাকাতির প্রস্তুতির অভিযোগে আরও একটি মামলা করা হয়েছে।
১ ঘণ্টা আগে