
রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক পথচারী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রংপুর-ঢাকা মহাসড়কের লালদীঘি ওভারপাস থেকে প্রায় ৩০০ গজ উত্তরে বিসমিল্লাহ পেট্রলপাম্পের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে...

রংপুরের পীরগাছায় অধিক মুনাফার প্রলোভনে প্রায় ১ হাজার ১০০ গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা নিয়ে পলাতক হওয়ার অভিযোগ উঠেছে হাসনা আলোর যাত্রী গ্রাম সার্বিক উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মাহমুদুল হাসান সোহেলের বিরুদ্ধে। ভুক্তভোগীরা প্রতিকার চেয়েছেন।

রংপুরের গঙ্গাচড়ায় বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশি তৈরি ওয়ান শুটার পিস্তল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

রংপুরের বদরগঞ্জে কাজ না করে কাগজে-কলমে শতভাগ কাজ বাস্তবায়ন দেখিয়ে এডিপি প্রকল্পের ৩৭ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আঞ্জুমান সুলতানা ও উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদের বিরুদ্ধে।