
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যান এলাকায় একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উদ্যান এলাকার রামপাহাড়ের গহিন অরণ্যে সাপটি ছাড়া হয়। সাপটি আট ফুট লম্বা এবং এর ওজন সাড়ে ছয় কেজি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু কাওসার বাপ্পি এ তথ্য নিশ্চিত করেন।
আজ বিকেল ৫টায় এসিএফ আবু কাওসার বাপ্পি, কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন, রামপাহাড় বিট কর্মকর্তা মিঠু তালুকদার ও বন বিভাগের কর্মীরা সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রামপাহাড় এলাকায় গহিন অরণ্যে অবমুক্ত করেন। এ সময় বন বিভাগ ও ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশের (ডব্লিউএসআরটিবিডি) সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ২টায় রাঙামাটি সদর উপজেলার একটি বাসাবাড়ি থেকে ডব্লিউএসআরটিবিডির সদস্যরা
অজগর সাপটিকে উদ্ধার করে কাপ্তাই বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
এসিএফ আবু কাওসার বাপ্পি বলেন, ‘আমাদের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য বন্য প্রাণী অবমুক্ত করা এবং মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বন্য প্রাণী ও বন রক্ষা করা অত্যন্ত জরুরি।’ তিনি বন্য প্রাণী সংরক্ষণ ও সচেতন হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক শিক্ষাব্যবস্থা বর্তমানে শিক্ষকসংকট ও বিতর্কিত বদলির দ্বিমুখী চাপে বিপর্যস্ত। জেলার ১ হাজার ৩২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৮০৫টিতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। এরই মধ্যে হাওরাঞ্চলের বিভিন্ন উপজেলা থেকে...
৪ ঘণ্টা আগে
বরগুনার বামনা উপজেলা সদরের পূর্বসফিপুর গ্রাম। এক সপ্তাহ আগেও আম, জাম, কাঁঠালসহ বিভিন্ন গাছপালা সবুজ পাতায় ভরপুর ছিল। কিন্তু হঠাৎ করে এসব গাছের সবুজ পাতা শুকিয়ে ঝরে যাচ্ছে। শুধু গাছ নয়, জলাশয়ের মাছও মরে ভেসে উঠছে। মানুষের শ্বাসকষ্ট, কাশি ও চোখ জ্বালাপোড়ার মতো স্বাস্থ্যগত সমস্যাও দেখা দিয়েছে।
৪ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচিতে গাছের চারা ও জৈব সার বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। কৃষকেরা বলছেন, জৈব সারের পরিবর্তে পলিথিন, ময়লা ও বিভিন্ন ধরনের আবর্জনা মিশ্রিত পদার্থ বিতরণ করা হচ্ছিল। এ অবস্থায় অনেকেই সার গ্রহণ না করে শুধু গাছের চারা ও বাঁশের খুঁটি নিয়ে বাড়ি চলে যান।
৪ ঘণ্টা আগে
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় বজ্রপাতে কলেজছাত্রীসহ দুজন মারা গেছে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রাম ও কালাদহ ইউনিয়নের নিজপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো উপজেলার পুটিজানা ইউনিয়নের দেবগ্রামের ঝুটন চন্দ্র সেনের মেয়ে তুলী রানী সেন (১৬) ও অপরজন কালাদহ ইউনিয়নের নিজপাড়া...
৫ ঘণ্টা আগে