
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আওতায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কোটা-বৈষম্যের অভিযোগ এনে ৩৬ ঘণ্টার হরতাল শুরু করেছে ‘কোটাবিরোধী ঐক্যজোট, সাধারণ শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা’। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে।
হরতালের কারণে রাঙামাটি শহরে গণপরিবহন চলাচল করছে না। উপজেলাগুলোর সঙ্গে সড়ক ও নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাঙামাটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
হরতাল আহ্বানকারীরা বলেন, জেলা পরিষদে কোটা-বৈষম্য বাদ দিয়ে সঠিকভাবে নিয়োগ দেওয়ার জন্য শান্তিপূর্ণভাবে দাবি জানানোর পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কর্তৃপক্ষ কোনো সমাধান দেয়নি। তাই বাধ্য হয়ে তাঁরা হরতালের কর্মসূচি দিয়েছেন। নিয়োগ পরীক্ষা নিয়ে আজ বেলা ১১টায় জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে একটি সভা হওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রামে সরকারের ২৫টি স্থানীয় দপ্তর এবং ৩০টি কার্য পরিচালনার দায়িত্ব পায় পার্বত্য জেলা পরিষদ। তার মধ্যে প্রাথমিক শিক্ষা বিভাগও অন্তর্ভুক্ত রয়েছে। ২১ নভেম্বর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হওয়ার কথা রয়েছে।

যশোরের কেশবপুরে শিমখেতে কাজ করার সময় বিষধর সাপের কামড়ে জব্বার শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার গৌরীঘোনা ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের প্রতি কড়াকড়ি আরোপ করা হয়েছে। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার নিষিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের নামে অসত্য, বিভ্রান্তিকর ও অনুমোদনহীন তথ্য প্রচারে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২৬ মিনিট আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। এতে চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে। আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের...
১ ঘণ্টা আগে
নেত্রকোনার বারহাট্টায় সড়কের ওপর ইট-সুরকিসহ নির্মাণসামগ্রী ও বিভিন্ন মালপত্র রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। আজ রোববার উপজেলার গোবিন্দপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
১ ঘণ্টা আগে