
রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে বিকাশ ও ইমো প্রতারক চক্রের চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গতকাল বুধবার দিবাগত মধ্যরাত থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত গড়গড়ি ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান চালান র্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা।
গ্রেপ্তার চারজন হলেন ওই গ্রামের জুবায়ের হাসান শিশির (২১), জাহিদ হাসান সিজান (১৯), শরিফুল ইসলাম সিজান (৩৪) ও খানপুর গ্রামের রতন আলী (২৫)।
আজ সন্ধ্যায় রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এঁদের কাছ থেকে নগদ ১ লাখ ৪৮ হাজার ৮২৫ টাকা, ১১টি মোবাইল সেট, ১৬টি সিম কার্ড ও ছয়টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর বাঘা ও নাটোরের লালপুর থানা এলাকায় বিকাশ ও ইমো প্রতারক চক্র দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে প্রতারিত করে টাকা হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এলে এই অভিযান চালানো হয়। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আর গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বাঘা থানায় একটি মামলা করা হয়েছে।

স্বামীর মৃত্যুর পর আয়েশার পরিবারকে সহায়তা করতেন তাঁর বৃদ্ধ বাবা আলী আহম্মেদ। কিন্তু গত বছরের অক্টোবরের প্রথম সপ্তাহে তিনিও মারা যান। এর পর থেকেই আয়েশা ও তাঁর সন্তানদের জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা।
৭ মিনিট আগে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় ভিজিএফ একটি সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি। এর মাধ্যমে অসহায়, ভূমিহীন, কর্মহীন, অতিদরিদ্র ও নদীভাঙন, বন্যা বা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সাময়িক খাদ্যসহায়তা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের মাধ্যমে সুবিধাভোগীর তালিকা প্রস্তুত...
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কাজীপুরে এক শিক্ষকের বাড়ি থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজাগাছ উদ্ধার করা হয়েছে। রোববার (১ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার চালিতাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকায় পরিচালিত যৌথ অভিযানে গাছটি উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় আড়াই কোটি টাকা বরাদ্দে কানাইল খাল খনন করে পাড়ে রাখা মাটি ও পাশের ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় বিক্রি করে দিচ্ছে অসাধু একটি চক্র। উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বারাইশ-নবগ্রাম সেতুসংলগ্ন উত্তর পাশের মাটি কেটে লাখ লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে সংঘবদ্ধ চক্রটি।
৭ ঘণ্টা আগে