
বগুড়ার ধুনটে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। আজ সোমবার নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার প্রায় ৩০ মিটার অংশে সিসি ব্লক ধসে পড়েছে।
ফলে হুমকিতে পড়েছে পুরো প্রকল্প এলাকা, তীরবর্তী বসতভিটা ও বন্যানিয়ন্ত্রণ বাঁধ। গতকাল রোববার সকালে নদীতে পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ধস শুরু হয়।
এ বিষয়ে বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারন চক্রবর্তী আজকের পত্রিকাকে বলেন, বর্তমানে যমুনা নদীতে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে যমুনা নদীর ডান তীর সংরক্ষণ প্রকল্প এলাকার একটি অংশে ভাঙন দেখা দিয়েছে।
নিবারন চক্রবর্তী জানান, ভাঙন এলাকা পরিদর্শন করা হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
সূত্রে জানা গেছে, যমুনা নদীর অব্যাহত ভাঙন রোধ করতে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ডান তীর সংরক্ষণ প্রকল্প হাতে নেয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ২০১৬ সালে প্রায় ২২ কোটি টাকা ব্যয়ে রঘুনাথপুর ভান্ডারবাড়ি এলাকার ৬০০ মিটার অংশে বাঁধ রক্ষায় কাজ করা হয়। নদীর তীরে স্লোপ করে তার ওপর জিও চট বিছিয়ে সিসি ব্লক প্রতিস্থাপনের মাধ্যমে এই কাজ শেষ করা হয়।
রঘুনাথপুর গ্রামের বাসিন্দা আমির হোসেন বলেন, প্রতিবছরই যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে বিভিন্ন স্থানে ভাঙন দেখা দেয়। তার গ্রামের তীর রক্ষা বাঁধে ভাঙন দেখা দেওয়ায় এলাকার লোকজন শঙ্কিত হয়ে পড়েছে। অতি সত্বর মেরামতের ব্যবস্থা নেওয়া না হলে বসতভিটা রক্ষা করা যাবে না।
ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধির ফলে রথুনাথপুর গ্রামে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে গেছে।
বেলাল হোসেন বলেন, ভাঙন স্থানে জরুরি ভিত্তিতে মেরামত না করলে ভয়াবহ আকার ধারণ করতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের দ্রুত ভাঙন স্থানে মেরামত করার জন্য অনুরোধ করা হয়েছে।

গোপন সংবাদের মাধ্যমে জানা যায়-বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলার আসামি কক্সবাজার থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন। ওই ফ্লাইটটি শুক্রবার দুপুর দেড়টায় হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে। ফ্লাইটটি নামার পর নাসির
৪ মিনিট আগে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনরত এক নিরাপত্তাকর্মীকে মারধর, সরকারি কাজে বাধা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১০ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
৮ মিনিট আগে
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে লালমনিরহাট-বুড়িমারী রেলপথের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের দৌলজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
১৯ মিনিট আগে