
চার ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় সিলেট থেকে চট্টগ্রাম অভিমুখী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের হুক ছিঁড়ে ছয়টি বগি বনের ভেতর রেখে অন্য ছয় বগি নিয়ে ট্রেনটি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছায়।
আজ শুক্রবার বেলা দেড়টার দিকে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৫টার দিকে রেখে যাওয়া ছয়টি বগি লাউয়াছড়া বনের ভেতর থেকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলস্টেশনের মাস্টার শাখাওয়াত হুসেন।
এর আগে আজ বেলা দেড়টার দিকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস (৭২০)-এর মাঝামাঝি ছয়টি বগির পর ক্লিপ ভেঙে যায়। এতে ছয়টি বগি রেখেই ট্রেনটি অন্য ছয় বগি নিয়ে পার্শ্ববর্তী শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে চলে যায়। রেখে যাওয়া বগি উদ্ধারের জন্য বিকল্প ইঞ্জিন নিয়ে আসা হয়। পরে বগিগুলো উদ্ধারের পর বিকেল সাড়ে ৫টার দিকে সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলনের একাদশ দিনে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন।
৩ মিনিট আগে
সকালে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে বলে খবর পাওয়া যাচ্ছে। অভিযোগ রয়েছে, ছোট ভাই ইমরানের হাসুয়ার কোপে বড় ভাই রাসেল গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল...
৫ মিনিট আগে
কুমিল্লার দাউদকান্দির সরকারপুর গ্রামে মো. তোফায়েল আহমেদ নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে বলে পরিবারের দাবি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।
২০ মিনিট আগে
চট্টগ্রাম নগরের খুলশীতে সবজি বিক্রেতা কিশোর হৃদয় (১৬) হত্যাকাণ্ডে সেভেন স্টার নামের একটি কিশোর গ্যাংয়ের সম্পৃক্ততার তথ্য পেয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, গ্যাংটি পরিচালনার অভিযোগ রয়েছে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক ওয়াকিল হোসেন বগা ও তাঁর ছোট ভাই রকিবুল ইসলাম পিচ্চির বিরুদ্ধে।
৩৪ মিনিট আগে