শেরপুর(বগুড়া)

১০ টাকার প্রকল্পে ৫-৮ টাকা চুরির সংস্কৃতি বন্ধ করতে হবে: এমপি সিরাজ
এ সময় গোলাম মো. সিরাজ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করছেন। তাঁর কাজের গতির সঙ্গে তাল মিলিয়ে রাজনৈতিক নেতা-কর্মী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। পাঁচ বছরের সময়কে পাঁচ মাস মনে করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে হবে।

বগুড়ায় কুকুর আতঙ্কে মানুষ
বগুড়ার শেরপুর উপজেলায় বেওয়ারিশ কুকুরের আক্রমণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৫০ জন কুকুরের কামড়ে আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া বগুড়ার বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও শতাধিক ব্যক্তি।

অটোরিকশা বিক্রির জন্য চালককে হত্যা, লাশ ফেলা হয় নদীতে
বগুড়ার শেরপুরে অটোরিকশাচালক আসাদুল ইসলাম (২৬) হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর পরিচিত রিয়াদ হোসেন (২১) ও রিয়াদের নানি রেহানা বেগমকে (৬০) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, অটোরিকশা দখল করে বিক্রি করার উদ্দেশে আসাদুলকে হত্যা করেন রিয়াদ।

সুদের টাকা আদায়ে ছোট ভাইকে মারধর, বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় ভাইয়ের
বগুড়ার শেরপুরে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ছোট ভাইকে মারধর করা হচ্ছিল। তাঁকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিপক্ষের মারধরে সিরাজ (৬৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের নাকুয়া গ্রামে এ ঘটনা ঘটে।












