রাজশাহীর গোদাগাড়ীতে মরদেহ সৎকারে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে পবা উপজেলার হরিপুর বেড়পাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীতে হরনে সাহা (৬৫) নামের একজনের মরদেহ ভাসতে দেখা যায়। এ ছাড়া বিকেলে গোদাগাড়ীর খারিজাগাতিসংলগ্ন নদী থেকে দিলীপ (৩২) নামের আরেকজনের মরদেহ পাওয়া যায়।
জানা গেছে, দিলীপের বাড়ি ফরাদপুর গ্রামে। আর হরেন সাহার বাড়ি ডুমুরিয়া গ্রামে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে প্রেমতলী এলাকায় পদ্মা নদী পার হয়ে চরে একটি মরদেহ সৎকার করতে যাচ্ছিলেন প্রায় ২০-২৫ জন ব্যক্তি। এ সময় নৌকাটি স্রোতের তোড়ে ডুবে যায়। তখন অন্যরা সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। কিছুক্ষণ পর কাঁঠালবাড়িয়া গ্রামের জিতেন মণ্ডলকে (৬০) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্বজনেরা জানান, গতকাল দিনভর আত্মীয়স্বজন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ দুজনকে উদ্ধারে পদ্মা নদীতে তল্লাশি চালালেও তাঁদের পাওয়া যায়নি। এরপর ডুবুরি দল ফিরে গেলেও তাঁরা নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। সকালে বেড়পাড়া এলাকায় হরেন সাহার মরদেহ পাওয়া যায়। আর বিকেলে খারিজাগাতি এলাকায় পাওয়া যায় দিলীপের মরদেহ।
এ বিষয়ে প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান বলেন, আত্মীয়স্বজনেরাই নিখোঁজ দুজনের মরদেহ উদ্ধার করেছেন। মরদেহ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় আগের দিন শনিবারই গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। বাহিনীর উদ্যোগে ক্ষতিগ্রস্ত ১ হাজার ২৫০ জন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বাউনিয়া বাঁধ কালশী বস্তি এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
২ মিনিট আগে
ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। আগামীকাল সোমবার (১ জুন) অফিস ধরার তাড়া অনেকের। তাই আজ রোববার বরিশাল নৌবন্দরে কর্মচঞ্চলতাও ছিল বেশ। নৌবন্দরে নোঙর করা ছিল আটটি বড় লঞ্চ। রাত নামতেই বাড়তে থাকে যাত্রীর চাপ। কেবিনের টিকিট কিংবা ডেকের স্থান দখলে ছোটাছুটি করেন
৫ মিনিট আগে
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ আবির (১৮) নামে এক পর্যটক। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে সৈকতের সি গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
১৩ মিনিট আগে
ভোলায় ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৩১ মে) বেলা ১১টার দিকে জেলার বাংলাবাজার ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সামনে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করেন স্থানীয় বাসিন্দারা।
১৬ মিনিট আগে