
নদটিকে বলা হতো বরেন্দ্র অঞ্চলের ‘প্রাণদায়িনী’। সেই বারনই এখন একটি ‘বিষাক্ত’ নদ। ময়লা-দুর্গন্ধে নদের কাছেই যেতে পারে না মানুষ। নদের প্রাণ ফিরিয়ে আনতে আজ সোমবার রাজশাহীতে এক আলোচনা সভা হয়েছে। ‘জীবন-জীবিকা, সংস্কৃতি, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বারনই নদী রক্ষায় করণীয়’ শীর্ষক এ সভায় মানুষ কণ্ঠে ‘নদের আর্তনাদ’ ভেসে এসেছে। আজ বিকেলে রাজশাহীর পবা উপজেলার নওহাটা মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এ ছাড়া আজ সোমবার সকালে নওহাটার নদপাড়ে গম্ভীরার আয়োজন করা হয়। এ ছাড়া নদ রক্ষায় একটি মানববন্ধন করা হয়।
আলোচনা সভায় নওহাটা এলাকার সংস্কৃতিকর্মী মোস্তফা সরকার বিজলী বলেন, সিটি করপোরেশন এলাকার বসতবাড়ির শৌচাগারের মল চলে আসে ড্রেনে। সেই ড্রেনের পানি খাল দিয়ে পড়ে বারনই নদে। এ পানি আর ব্যবহার করা যায় না। নদপাড়ের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ চর্মরোগে ভুগছে নদের পানি ব্যবহার করে। পানি এতই দূষিত যে মাছ বেঁচে থাকতে পারে না। পবার দুয়ারি থেকে নওহাটা পর্যন্ত এলাকায় দুর্গন্ধে ঘরবাড়ির জানালা বন্ধ রাখতে হয়।
পৌরসভার সাবেক নারী কাউন্সিলর মোমেনা আহমেদ বলেন, এই নদটা দখলের কারণে মৃতপ্রায়। দ্রুত নদের সীমানা নির্ধারণ করে পিলার স্থাপন করতে হবে।
উন্নয়নকর্মী সম্রাট রায়হানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর উপবিভাগীয় প্রকৌশলী পার্থ সরকার, পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর সহকারী পরিচালক কবির হোসেন ও রাজশাহী সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা সেলিম রেজা, বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ, নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিপন আলী, এএলআরডির প্রতিনিধি সানজিদা খান রিপা, নওহাটা পৌরসভার সাবেক মেয়র মকবুল হোসেন, সাংবাদিক আবুল কালাম মুহম্মদ আজাদ, সংস্কৃতিকর্মী ওয়ালিউর রহমান বাবু, কলেজশিক্ষক মাসুদ রানা প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রুলফাওয়ের নির্বাহী পরিচালক আফজাল হোসেন।
রাজশাহীর নওহাটায় শিব নদ থেকে বারনইয়ের উৎপত্তি। এটি নাটোরের সিংড়ায় গিয়ে আত্রাই নদে মিলিত হয়েছে। নদটির দৈর্ঘ্য প্রায় ৯৩ কিলোমিটার। গড় প্রস্থ ৫১ মিটার। খাল হয়ে এ নদেই পড়ে সিটি করপোরেশন এলাকার দূষিত বর্জ্যপানি। এ ছাড়া নদীর দুপাশের বিভিন্ন হাট-বাজারের ময়লা-আবর্জনাও নদে ফেলা হয়।

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে সৈয়দ নজরুল ইসলাম সেতুর ওপর ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ হামজা (৩৮) এবং পলত
৮ মিনিট আগে
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল আড়ুয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে এবং সোহান আহমেদ
১১ মিনিট আগে
শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
৩২ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
৩৫ মিনিট আগে