
গাইবান্ধার ফুলছড়িতে ব্রহ্মপুত্র নদে নতুন করে ভাঙন শুরু হয়েছে। এতে করে উদ্বেগ বাড়ছে নদ-তীরবর্তী মানুষের মধ্যে। বিশেষ করে নদটির তীরে অবস্থিত বালাসী ফেরিঘাট টার্মিনাল ভাঙনের ঝুঁকিতে পড়েছে। প্রায় ১৫৭ কোটি টাকার এই স্থাপনাটির মাত্র ১৫ মিটার দূরে ভাঙছে নদ। অন্যদিকে চরের ফসলি জমি নদে বিলীন হয়ে যাচ্ছে।

হবিগঞ্জের চুনারুঘাটে খোয়াই নদে ডুবে নিখোঁজ হওয়ার দুই দিন পর দিনমজুর আব্দুল জলিলের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে স্থানীয় লোকজন নদে তাঁর লাশ ভাসমান অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনেরা এসে তাঁর লাশ শনাক্ত করেন। আব্দুল জলিল চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা...

‘নদী একটি জীবন্ত সত্তা। সুন্দরবন রক্ষায় পশুর নদসহ বনসংলগ্ন নদ-নদীর জীবন্ত সত্তা ফিরিয়ে আনতে হবে। পশুর নদের প্লাবন ভূমিতে সরকারি রেকর্ডীয় শতাধিক খালে অবৈধ বাঁধ রয়েছে। সরকারের খাল খনন অগ্রাধিকার প্রকল্পের মাধ্যমে এসব নদী-খালের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদের ঝুঁকিপূর্ণ প্রতিরক্ষা বাঁধ রক্ষায় জিও ব্যাগ বসাচ্ছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। তবে সংলগ্ন মৃত্তিঙ্গা স্টিল ব্রিজের কাছে চলছে অবৈধভাবে বালু উত্তোলন। এতে বাঁধ এবং কাছাকাছি থাকা দুটি সেতু হুমকির মুখে পড়েছে। এ নিয়ে স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করলেও কোনো ফলে