
নদ-নদী রক্ষার দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিশ্ব নদী দিবস উপলক্ষে আজ সোমবার সকালে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মাসহ দেশের বিভিন্ন নদ-নদী আজ সংকটে পড়েছে। খরা মৌসুমে রাজশাহীর পদ্মা নদী প্রায় পানিশূন্য হয়ে পড়ে, নদীগুলো শুকিয়ে চরে পরিণত হয়। এতে সেচব্যবস্থা ভেঙে পড়ে এবং কৃষকেরা বিপর্যয়ের মুখে পড়েন। এ অবস্থা থেকে উত্তরণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
সমাবেশে অভিযোগ করা হয়, রাজশাহীর পদ্মা নদীর দীর্ঘ অংশ রাজনৈতিক প্রভাবশালী মহল দখল করে স্থাপনা নির্মাণ করেছে। অবৈধভাবে বালু উত্তোলনও অব্যাহত রয়েছে। ইতিমধ্যে পদ্মা নদীর প্রায় ১৭ মিটার এলাকা বাঁধ দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। এভাবে নদী দখল ও দূষণ চলতে থাকলে রাজশাহীতে নদী তার নিজ অস্তিত্ব হারাবে।
কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপার জেলা সভাপতি মাহাবুব হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাপার জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিনা বেগম, গ্রিন ভয়েসের রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমব্রম প্রমুখ।

কিশোরগঞ্জের ইটনায় নিখোঁজের পাঁচ দিন পর আরিক মিয়া নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) বিকেল ৫টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের কালীবাড়ি চরের একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় কিশোরটির গলায় ইট ও কোমরে বালুর বস্তা বাঁধা ছিল।
৩২ মিনিট আগে
পেট্রল ঢেলে গায়ে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় জড়িত স্বামী সাজু খানকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন হয়েছে। শনিবার (১৬ মে) সন্ধ্যায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বীথির পরিবারের লোকজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
৩৫ মিনিট আগে
কনস্টেবল আজিজুল ইসলাম প্রতিবাদ করলে এক আসামি অন্যদের হুকুম দিয়ে চিৎকার করে বলেন, ‘এই বেটা পুলিশকে ধর। আজকে পুলিশ মেরে দুপুরে ভাত খাব।’ এরপর দুজন (আসামি) তাঁর গালে চড় থাপ্পড় দেন ও দোকানে থাকা শক্ত বাঁশের লাঠি দিয়ে দুই পায়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করেন।
৪৪ মিনিট আগে
সাব্বির বিন শামস ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা রয়েছে। আজ রাত সাড়ে ৮টার দিকে জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে