
রাজশাহীর মোহনপুর উপজেলায় একটি হিমাগারে অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষী ও শ্রমিকদের জিম্মি করে ডাকাতি হয়েছে। এতে প্রায় ১৩ লাখ টাকার মালামাল ও নগদ অর্থ লুট হয়েছে বলে দাবি করেছে হিমাগার কর্তৃপক্ষ। পরে খবর পেয়ে মোহনপুর থানা-পুলিশ ঘটনাস্থলে যায়।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার কানাইখালী এলাকায় অবস্থিত দেশ কোল্ড স্টোরেজে এ ঘটনা ঘটে। হিমাগার কর্তৃপক্ষ জানায়, ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হিমাগারে হানা দেয়। তারা ভেতরে ঢুকে নিরাপত্তারক্ষীসহ ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে।
এরপর পাওয়ার হাউস, বিদ্যুৎ ও প্রকৌশল বিভাগ থেকে নতুন ও পুরোনো ধাতব মালামাল লুট করে নেয় ডাকাতেরা। একই সঙ্গে শ্রমিক সরদারের কাছে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, ‘ডাকাতেরা তালা ভেঙে যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বিয়ারিংসহ ওয়ার্কশপ হাউসের বিভিন্ন মালামাল নিয়ে যায়। পরে ভোররাতে এক শ্রমিক কৌশলে হাত খুলে ফেলেন এবং হুইসেল বাজান। তখন অন্য শ্রমিকেরাও মুক্ত হন।’
এ বিষয়ে জানতে চাইলে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে যাই। তদন্ত চলছে। ডাকাতির ঘটনায় হিমাগারের কোনো অভ্যন্তরীণ ব্যক্তি জড়িত রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।’

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেলের পার্টস চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইটের আঘাতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তবে আহত কোনো ব্যক্তিই হাসপাতালে চিকিৎসা নিতে যাননি। তাঁরা বিভিন্ন গ্রাম্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
৭ মিনিট আগে
রংপুরের পীরগাছায় মাদকাসক্ত ছেলের শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে বিষপানে হেচা বানু (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৯ মিনিট আগে
চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ইউনিয়ন ব্যাংকের ২২ কোটি টাকার খেলাপি ঋণ এবং ওয়াসার অধিগ্রহণ করা জমি বন্ধক রেখে ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে, তাঁকে চেয়ারম্যান নিয়োগে আইনের ৭(১) ধারা অনুসরণ হয়নি।
১২ মিনিট আগে
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) তত্ত্বাবধানে পরিচালিত ‘লাইভলিহুড সাপোর্ট ফর আরবান পুওর কমিউনিটিজ ইন বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় উপকারভোগীদের মাঝে কম্পিউটার সেট, সেলাই মেশিন ও ফুড কার্ট (খাদ্য বিক্রয়ের গাড়ি) বিতরণ করা হয়। আজ মঙ্গলবার সকালে নগরীর ৭ নম্বর ঘাট এলাকার সেলফি পার্কে প্রকল্পভুক্ত
৩১ মিনিট আগে