
চলনবিলাঞ্চলে বোরো ধান কাটা শুরু হয়েছে। পাকা ধানে বিস্তীর্ণ মাঠজুড়ে ছড়িয়ে পড়েছে সোনালি আভা। নতুন ধান গোলায় তোলার প্রস্তুতি শুরু হয়েছে কৃষকের ঘরে ঘরে। ভালো ফলনের আশায় নতুন ধান ঘরে তোলার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা।
কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়া ও রোগবালাইয়ের আক্রমণ কম থাকায় এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। কৃষকদের নিবিড় পরিচর্যাও ফলনে ইতিবাচক প্রভাব ফেলেছে।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৯ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রায় ১৩০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। নমুনা শস্য কর্তনের তথ্য অনুযায়ী, হেক্টরপ্রতি গড় ফলন হয়েছে প্রায় ৭ দশমিক ৫ টন। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা করা হচ্ছে।
সরেজমিন হান্ডিয়াল, নিমাইচড়া, ছাইখোলা ও ডিবিগ্রাম ইউনিয়নের বিভিন্ন বিল এলাকায় দেখা যায়, কৃষকেরা ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন।
হান্ডিয়াল ইউনিয়নের হাসুপুর গ্রামের কৃষক আব্দুল আলিম সুমন বলেন, ‘এ বছর ১৪ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছি। বিঘাপ্রতি ২৮ থেকে ৩০ মণ ফলন পেয়েছি।’
ডিবিগ্রাম ইউনিয়নের দাথিয়াকয়ড়াপাড়া গ্রামের কৃষক সাজ্জাক হোসেন জানান, ১২ বিঘা জমিতে চাষ করে ভালো ফলন পেয়েছেন। তিনি বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শ মেনে চাষ করায় এবং রোগবালাই কম থাকায় উৎপাদন খরচও কম হয়েছে। আশা করছি ভালো লাভ হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ বলেন, ‘চলতি মৌসুমে কৃষকেরা হাইব্রিড ও উফশী জাতের বোরো ধানের আবাদ করেছেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারের কারণে ফলন ভালো হয়েছে। ন্যায্য মূল্য পেলে কৃষকেরা লাভবান হবেন।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মধ্যে হাইব্রিড ও উফশী জাতের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। নিয়মিত পরামর্শ ও তদারকির কারণে এবার উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।
এদিকে, সরকারি পর্যায়ে বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। চলতি মৌসুমে সরকারিভাবে ১ হাজার ৭ টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
১৯ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে