সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্র বলেছে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে তিনি মারা যান।
রন হক সিকদার ন্যাশনাল ব্যাংকের সাবেক পরিচালক। সম্প্রতি তিনি লিভার সংক্রান্ত জটিলতায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পারিবারিক সূত্র বলেছে, বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) চিকিৎসাধীন ছিলেন।
রন হক সিকদার রিয়েল এস্টেট, ব্যাংকিং, এবং বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন খাতের সমন্বয়ে গঠিত বৃহৎ শিল্পগোষ্ঠী সিকদার গ্রুপের অন্যতম শীর্ষ পরিচালক ছিলেন। তিনি এবং তাঁর ভাই দিপু হক সিকদার বিভিন্ন সময়ে গুরুতর অভিযোগ ও বিতর্কের মুখোমুখি হয়েছিলেন। এক্সিম ব্যাংকের কর্মকর্তাদের ওপর গুলি ও নির্যাতনের অভিযোগ ছিল রন হক সিকদারের বিরুদ্ধে। এ ছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে বিদেশে শত কোটি টাকা পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। এ মামলায় আদালত পূর্বাচলে তাঁর নামে থাকা ১০০ একর জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছিলেন।

সিটি ব্যাংক এবং হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড বাংলাদেশ (এইচএসবিসি) কৌশলগত অংশীদারত্বের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
ডিবিএল সিরামিকস তাদের ‘ডিজাইনড ফর লাইফ’ বিশ্বাস থেকে নিয়ে এল একটি নতুন ইনক্লুসিভ ডিজাইন গাইডলাইন, যা অটিজম শিশুদের জন্য উপযোগী পরিবেশ ও প্রোডাক্ট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পৃথিবীতে ৬৮.১ মিলিয়ন শিশু অটিজমে আক্রান্ত। কিন্তু তাদের বেড়ে ওঠার জায়গা যেমন ঘর বা স্কুল অটিজম-ফ্রেন্ডলি করে আলাদাভাবে
২ ঘণ্টা আগে
পাইওনিয়ার ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আজ সোমবার (৪ মে) ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতি জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পরিচালকরা, শেয়ারহোল্ডার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
২ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাংয়ের কর্ণধার লি পরিবার এক অনন্য নজির স্থাপন করল। প্রয়াত চেয়ারম্যান লি কুন-হির রেখে যাওয়া বিশাল সম্পত্তির উত্তরাধিকার কর বা ‘ইনহেরিটেন্স ট্যাক্স’ বাবদ প্রায় ৮০০ কোটি ডলার (১২ ট্রিলিয়ন উওন) কর মিটিয়ে দিয়েছেন তাঁরা।
১১ ঘণ্টা আগে