
পাবনার বেড়া পৌর এলাকায় বেওয়ারিশ পাগলা কুকুরের উৎপাত মারাত্মকভাবে বেড়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভার বনগ্রাম মহল্লার রিপন হোসেনের ছেলে রাইয়ানকে (৮) একটি কুকুর কামড়ে দেয়। এতে তাঁর পায়ের মাংস ওঠে গিয়ে মারাত্মক জখম হয়।

আকাশে শরতের পূর্ণিমার চাঁদ। নিচে গ্রামের উঠোনে মাদুর পেতে বসেছেন দর্শকেরা। সামনে জলচৌকিতে বসেছেন একজন পাঠক। হারিকেন আর কুপির বাতির আলোয় তৈরি হয়েছে এক মায়াময় পরিবেশ। চারপাশে সুনসান নীরবতা। আলো-আঁধারির মধ্যে ভেসে আসছে পুঁথি পাঠের সুর।

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে নির্মাণ কাজের সময় হাইড্রলিক ট্রলির জ্যাক ভেঙে নিচে পড়ে উজ্জ্বল খন্দকার (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

পাবনার ঈশ্বরদীতে উপজেলা ও পৌর বিএনপির নবগঠিত আংশিক আহ্বায়ক কমিটিকে ‘নিশিরাতের অবৈধ কমিটি’ আখ্যা দিয়ে ৪৮ ঘণ্টার মধ্যে তা স্থগিতের দাবি জানিয়েছেন দলের একাংশের নেতাকর্মীরা। তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠনের দাবিতে তাঁরা বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেন।