নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের খুরশিদ আলমের ছেলে মো. ইমন (২৪) ও একই গ্রামের আব্দুল হক ডাক্তার বাড়ির আব্দুল হকের ছেলে নুর হোসেন রিফাত (২০)।
নিহত রিফাতের বড় ভাই রাকিব জানান, ইমন ও রিফাত উপজেলার লতিফপুর গ্রামের বাসিন্দা। তাঁরা দুজন একসঙ্গে ইলেকট্রিক প্লাম্বারের কাজ শিখছেন। বৃহস্পতিবার সকালে তাঁরা বাড়ি থেকে মোটরসাইকেলে ইলেকট্রিক প্লাম্বারের কাজ করার জন্য চৌমুহনী বাজার একালায় যাচ্ছিলেন। যাত্রাপথে মোটরাসাইকেলটি চৌমুহনী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সরুরগো পোল এলাকায় পৌঁছলে চৌমুহনীগামী একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে রিফাতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বেলা পৌনে ২টার দিকে কাঁচপুরের কাছে মারা যান তিনি।
চন্দ্রগঞ্জ হাইওয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার পর পরই চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। পরিবারকে লাশ নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে আসতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সরকারি অর্থে নির্মিত হয়েছে এমন এক দোতলা স্কুল ভবন, যেখানে নেই দ্বিতীয় তলায় ওঠার কোনো সিঁড়ি। প্রায় ৩৭ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটির দ্বিতীয় তলা তাই ব্যবহার করা যাচ্ছে না গত চার বছর ধরে। তালতলা সপ্তপল্লী উচ্চবিদ্যালয়ের নিচতলার দুটি কক্ষে বাঁশ ও চাটাইয়ের বেড়া দিয়ে অস্থায়ীভাবে...
৪ মিনিট আগে
নওগাঁয় ২২ মে থেকে আম সংগ্রহ শুরু হবে। জাতভেদে পর্যায়ক্রমে একে একে বাজারে আসবে বিভিন্ন আম। অপরিপক্ব আমের বাজারজাতকরণ ঠেকাতে জেলা প্রশাসন এবারও আম সংগ্রহের সময় ঘোষণা করেছে। তবে আবহাওয়া, তাপমাত্রা, বৃষ্টিপাতসহ বিশেষ কারণ থাকলে সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে আগে আম সংগ্রহ করা যাবে।
৩৪ মিনিট আগে
গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সোর্স পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ে (ডিসি) অফিসের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
৩৭ মিনিট আগে
চট্টগ্রামে জনতা ব্যাংকের শেখ মুজিব রোড করপোরেট শাখার ৩ কোটি ৩৯ লাখ ৮১ হাজার টাকা আত্মসাতের মামলায় ব্যাংকের সাবেক পাঁচ কর্মকর্তাকে আট বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৪৬ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ রোববার (১০ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা...
১ ঘণ্টা আগে