নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার ছেলে মামুনকে (৩২) হাত-পা বেঁধে কুপিয়ে ফেলে গেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাউসা বাজারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত ৯টার দিকে উপজেলার বাউসা বাজারের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় মামুনকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরপর ২৪ সেপ্টেম্বর ওই রুটে পুনরায় বাস চলাচল শুরু হয়। কিন্তু এরই মধ্যে মৌলভীবাজারে আবারও হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং শ্রমিকদের আটকে মারধরের ঘটনা ঘটে। পরে রাত ১১টার দিকে শ্রমিকদের ছেড়ে দেওয়া হয় বলে জানান তিনি।
৪ মিনিট আগে
শাহেদ হোসেনের বাবা মারা গেছেন ১৫ থেকে ২০ দিন আগে। এরপর তাঁর কাজ বন্ধ হয়ে যায়। এ সময়ে মাত্র ছয় দিন কাজ পেয়েছেন তিনি। তিন মেয়ের বাবা শাহেদ বলেন, ‘মানুষের কাছ থেকে ধারদেনা করতে করতে আমি অনেক ঋণের মধ্যে পড়ে গেছি। আর আজও যদি খালি হাতে বাড়ি ফিরি, তাহলে আমার পরিবারের খাওয়ার মতো কিছুই থাকবে না।’
৯ মিনিট আগে
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে একটি বসতবাড়িতে যৌথ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ রাসেল রানা (৩৮) নামে এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। গতকাল বুধবার বিকেলে জানাকুর এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব...
২৩ মিনিট আগে
শিক্ষককে আটকের বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তাঁকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহ্দী আমিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী সংক্ষুব্ধ হন।
৩৬ মিনিট আগে