কুপিয়ে জখম

খুলনায় পল্লিচিকিৎসককে কুপিয়ে টাকা ছিনতাই
খুলনার ডুমুরিয়ায় এক পল্লিচিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পাটকেলপোতা এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুরে ছাত্রদলের দুই পক্ষের মারামারি, আহত ৫
পিরোজপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে কোপাকুপির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ৫ জন জখম হয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

সন্দ্বীপে যুবদল নেতার নেতৃত্বে ব্যবসায়ীকে কুপিয়ে জখম
চট্টগ্রামের সন্দ্বীপে ব্যবসায়ী সাহাব উদ্দিনকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, মুছাপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব জাকারিয়া তছলিমের নেতৃত্বে হামলা হয়েছে। আহত সাহাব উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ অস্বীকার বা বক্তব্য দেননি অভিযুক্ত।

খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম, ‘স্পিকার মিরাজ’ ও তাঁর সহযোগী গ্রেপ্তার
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমকে কুপিয়ে জখম করার ঘটনায় মামলার প্রধান আসামি ও পরিকল্পনাকারী মিরাজ ওরফে ‘স্পিকার মিরাজ’ ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে এসআরবি। আজ বৃহস্পতিবার নগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।








