
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় র্যাব সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুড়লে এক গৃহবধূ গুলিবিদ্ধ হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার পশ্চিম মাসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।
আহত গৃহবধূর নাম জবা আক্তার (২২)। তিনি ওই এলাকার বাসিন্দা রহিম উদ্দিনের স্ত্রী। রহিম জানান, তাঁর স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ একটি গুলি এসে তাঁর বুকে লাগে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে অস্ত্রধারী ও মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তারে অভিযান চালায় র্যাবের গোয়েন্দা দল। ফতুল্লার মাসদাইরের গাইবান্ধা বাজার এলাকায় পৌঁছালে জাহিদ ও তাঁর সহযোগীরা র্যাবের গোয়েন্দাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়েন।
এ সময় তাঁদের ছোড়া গুলিতে স্থানীয় এক বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে লাগে। পরে তাঁকে গুরুতর অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় মাসদাইর এলাকায় নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের নেতা নাহিদুর রহমান পারভেজকে লক্ষ্য করে গুলি ও ছুরিকাঘাত করেন জাহিদ ও তাঁর সহযোগীরা। এরপর আজ র্যাব-১১ জাহিদকে গ্রেপ্তারে অভিযান চালায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানান, গতকালের ঘটনার পর থেকে জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডে আজ এক নারী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব-১১-এর অধিনায়ক এইচ এম সাজ্জাদ হোসেন বলেন, ‘গতকালের ঘটনায় র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে। সেই পরিপ্রেক্ষিতে আজ আমাদের সোর্স কাজ শুরু করে তাদের অবস্থান শনাক্ত করার। পাশাপাশি আমাদের আভিযানিক দলটিও সেই স্থানের উদ্দেশে রওনা হয়।
‘তবে আমাদের দলটি পৌঁছানোর আগেই র্যাবের গোয়েন্দা তৎপরতার বিষয়টি জাহিদ ও তার দল কোনোভাবে বুঝে ফেলে। আর তখনই তারা গুলি ছোড়ে। এতে এক বাড়িতে থাকা নারী গুলিবিদ্ধ হন।’

কয়েকজন বাসযাত্রী বলেন, যেখানে সিরাজগঞ্জগামী বাসের ভাড়া সাধারণ সময়ে প্রায় ৩৫০ টাকা, সেখানে ঈদ উপলক্ষে ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নেওয়ার চেষ্টা করছেন কিছু পরিবহন মালিক।
৭ মিনিট আগে
৮ নম্বর ওয়ার্ডের ভুক্তভোগী মুন্নি বেগম ও আল আমিন বলেন, ‘সরকার আমাদের ১০ কেজি করে চাল দিয়েছে। কিন্তু মেম্বার পাঁচজনকে ৩০ কেজির একটি বস্তা দিয়ে বলেছেন—এর বেশি নেই। আমরা গরিব মানুষ, তাই আর কিছু বলতে পারিনি।’
২৬ মিনিট আগে
ঢাকা থেকে গ্রামের বাড়ি সাদুল্লাপুরে যাচ্ছিলেন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা তানজিমুল ইসলাম। তিনি বলেন, ‘গোবিন্দগঞ্জে প্রায়ই যানজটের কারণে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ঈদের সময় এই যানজট আরও ভয়াবহ হতে পারে।’
১ ঘণ্টা আগে
মোসা. লাইজু বেগম নামের এক নারী ছোট শিশুকে কোলে নিয়ে চাল নিতে আসেন। বেলা দেড়টার দিকে অনেক কষ্টে চাল নিয়ে বের হন তিনি। তাঁর ভাষ্য, পরিষদের ভেতরে প্রচুর ভিড় ও ঠাসাঠাসি ছিল। সকালে শিশু নিয়ে এসে দীর্ঘ সময় অপেক্ষার পর এক ব্যক্তির সহায়তায় কোনোমতে চাল নিতে পেরেছেন।
১ ঘণ্টা আগে