গৃহবধূ

চুলার ধোঁয়া নিয়ে বিরোধে গৃহবধূকে হত্যা, বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
জ্যোৎস্নার রান্নার চুলার ধোঁয়া প্রতিবেশী কলি আক্তারের ঘরে প্রবেশ করাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি কথা-কাটাকাটির একপর্যায়ে আসামিরা জ্যোৎস্নাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আনেন। পরে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে তাঁকে বেধড়ক মারধর করেন।

সাজেকে বাড়িতে ঢুকে গৃহবধূকে গুলি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কের দুর্গম শুকনোছড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে অরুণা চাকমা (৩০) নামে এক গৃহবধূ গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার রাত ৯টার দিকে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন তিনি।

মাদ্রাসায় মেয়েকে দেখে ফেরার পথে নছিমনের ধাক্কায় গৃহবধূ নিহত
দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবোঝাই নছিমনের ধাক্কায় নাজমা আক্তার (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল ৪টার দিকে পৌর এলাকার উত্তর সুজাপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৃহবধূকে হত্যার পর আড়ার সঙ্গে ঝুলিয়ে ‘আত্মহত্যা’ বলে প্রচারের অভিযোগ, স্বামী আটক
কক্সবাজারের চকরিয়ায় রুমা আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পিটিয়ে ও বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রচারের জন্য তাঁর মরদেহ বাড়ির চালার সঙ্গে ঝুলিয়ে রাখা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিবাগত রাতে










