
নাটোরের বড়াইগ্রামে ভাগ্যবদলের আশায় অন্যের জমি ইজারা নিয়ে মাছ চাষ করেছিলেন আনোয়ার হোসেন। তাঁর সব স্বপ্ন এখন শেষ হয়ে গেছে। আজ শুক্রবার সকালে পুকুরে গিয়ে দেখেন, মাছ সব মরে ভেসে উঠেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে পুকুরে দুর্বৃত্তরা বিষ দিয়ে এই মাছ মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী আনোয়ারের দাবি, তাঁর প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী আনোয়ার উপজেলার হারোয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, দুই বছর আগে কুমরুল গ্রামের আবু হেনা মোস্তফা কামালের পাঁচ বিঘার পুকুর ৬ লাখ টাকায় তিন বছরের জন্য ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। পুকুরে রুই, চিতল, কাতল, সিলভার কার্পসহ ১০ থেকে ১২ প্রজাতির দেড় লাখ টাকার মাছ ছাড়া হয়। সব মিলিয়ে প্রায় ৫ লাখ টাকা খরচ হয়। আজ সকালে মাছ মরে যাওয়ার খবর পেয়ে তিনি পুকুরপাড়ে যান। গিয়ে দেখেন, পুকুরের সব মাছ মরে আছে। দুর্বৃত্তরা রাতের আঁধারে বিষ দিয়ে মাছ মেরে ফেলছে। তিনি আরও বলেন, গত ঈদুল ফিতরের দিন রাতেও এই পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলা হয়েছিল। তখন প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছিল।
শুক্রবার বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, পুকুরের পানিতে ভেসে আছে মরা মাছ। দুর্গন্ধে টেকা দায়। পুকুর ইজারাদারের লোকজন মাছ তুলে পুকুরপাড়ে গর্ত করে পুঁতে ফেলছে।
পুকুরের মালিক আবু হেনা মোস্তফা কামাল বলেন, ‘আনোয়ার হোসেনকে পুকুর লিজ দিয়েছিলাম। কে বা কারা এই কাজ করছে বোঝা যাচ্ছে না। আমার বা আনোয়ারের সাথে কারও কোনো শত্রুতা নেই।’
বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুব হোসেন বলেন, মাছ নিধনের বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নিষিদ্ধ জাল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
১৭ মিনিট আগে
সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নে সুনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে বিতর্ক দেখা দিয়েছে। আগামী ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের ঘোষণা দেওয়ার পর স্থানীয়দের একাংশ এটি বন্ধের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক পোস্ট ও প্রতিবাদ সভা করেছেন।
২৩ মিনিট আগে
খাগড়াছড়ি মহালছড়িতে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি যৌথ খামার গ্রামে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে
আজ দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়তে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে যায়। তাদের ইপিজেডে বেপজা মেডিক্যাল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে...
৩৬ মিনিট আগে