
ঈদের পোশাক মানুষের কাছে ঈদের আনন্দ উপভোগ করার অন্যতম মাধ্যম। ঈদে নতুন হোক আর পুরোনো, পছন্দের পোশাক পরা হয়। কোনো কারণে এ পোশাকে দাগ লেগে গেলে মন খারাপ হবেই। আর এই ঈদে পোলাও, রেজালা কিংবা কাবাব খাওয়ার সময় অসাবধানতাবশত কাপড়ে তেল-ঝোল লেগে যাওয়া খুব স্বাভাবিক বিষয়। ভয় পাওয়ার কিছু নেই। ঘরোয়া কিছু সাধারণ উপাদান ব্যবহার করে পোশাকের দাগ তুলে ফেলা সম্ভব।
ঈদের দিন কাপড় দাগমুক্ত রাখার প্রধান সূত্র হলো, সময় নষ্ট না করা। দাগ লাগার পর যত বেশি সময় ফেলে রাখবেন, কাপড় পরিষ্কার করা তত কঠিন হবে। কারণ, সময় ও তাপ এই দুটি জিনিস কাপড়ে দাগ স্থায়ীভাবে বসিয়ে দেয়। ঈদের ব্যস্ততায় তাৎক্ষণিকভাবে কাপড় ধুয়ে ফেলা সম্ভব নাও হতে পারে। সে ক্ষেত্রে দ্রুত দাগের জায়গাটি পানি দিয়ে ধুয়ে একটু লবণপানিতে ভিজিয়ে রাখুন। লবণ দাগ সরাতে সাহায্য করবে এবং কাপড় শুকিয়ে দাগটি স্থায়ী হতে দেবে না।
মাংসের রস বা ঝোল মূলত প্রোটিনজাতীয় দাগ। এই ধরনের দাগ পরিষ্কার করার সময় একটু বাড়তি যত্ন নিতে হয়। যা করবেন—
মাংসের ঝোলে থাকা তেল বা চর্বির দাগ কাপড়ের বড় শত্রু। রান্না বা খাওয়ার সময় কাপড়ে তেল লাগলে তা তুলতে কিছু পদ্ধতি অনুসরণ করুন—
লেমন এসেনশিয়াল অয়েল প্রাকৃতিক দাগ রিমুভার হিসেবে চমৎকার কাজ করে। এটি ব্যবহার করে নিজেই তৈরি করতে পারেন মিশ্রণ। এর জন্য এক কাপ ভিনেগারের সঙ্গে ১০ ফোঁটা লেমন এসেনশিয়াল অয়েল মিশিয়ে দাগে স্প্রে করুন। কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন। অথবা লেমন এসেনশিয়াল অয়েল সরাসরি দাগের ওপর লাগিয়ে কোনো সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলুন। বেশি সময় রাখলে কাপড়ের রং চটে যেতে পারে। মনে রাখবেন, লেবু প্লাস্টিক ক্ষয় করে, তাই এই মিশ্রণ কাচের বোতলে রাখুন।
সব চেষ্টা করার পরেও যদি মাংসের দাগের হালকা ছোপ থেকে যায়, তবে কাপড়টি ধুয়ে সরাসরি কড়া রোদে শুকাতে দিন। প্রাকৃতিক আলো ব্লিচের মতো কাজ করে কাপড়ের দাগ সম্পূর্ণ হালকা করে দেয়। তবে মনে রাখবেন, দাগ পুরোপুরি দূর হওয়ার আগে কাপড় ইস্ত্রি করবেন না বা ড্রায়ারে শুকাবেন না।
সূত্র: ক্লিনিং. টিপস

ল্যাপটপ বন্ধ করেছেন, রাতের খাবার শেষ। হিসাব অনুযায়ী সেই দিনের কাজ শেষ। কিন্তু কাঁধে এখনো কাজের চাপ, হাত বারবার চলে যাচ্ছে মোবাইল ফোনের দিকে আর মাথার ভেতর ঘুরছে অফিসের অসমাপ্ত কথোপকথন বা আগামীকালের কাজের তালিকা। ফলে অফিস শেষ হয়েও মনটা অফিসেই পড়ে আছে। এই দ্বিধাময় অবস্থা থেকে নিজেকে স্বাভাবিক ছন্দে
৩৭ মিনিট আগে
ত্বকের যত্নে বিভিন্ন প্রসাধনী ব্যবহার করেন অনেকে। টোনার, সেরাম, ময়শ্চারাইজার থেকে শুরু করে আই ক্রিম—প্রতিটি পণ্যের রয়েছে আলাদা কাজ। এখনকার সময়ে ত্বকযত্নের এসব পণ্য ফ্রিজে রাখার প্রবণতা বেশ জনপ্রিয় হয়েছে। বিশেষ করে গরমের দিনে ঠান্ডা টোনার বা সেরাম ত্বকে ব্যবহার করলে পাওয়া যায় সতেজ অনুভূতি। তবে...
৩ ঘণ্টা আগে
ওমেগা-৩ হৃদ্যন্ত্র বা হার্টের স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। এটি রক্তে ক্ষতিকর ট্রাইগ্লিসারাইড কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। এ ছাড়া এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমিয়ে হার্ট অ্যাটাক ও স্ট্রোক প্রতিরোধ করে। পাতে ভর্তা তুলেও...
৫ ঘণ্টা আগে
আজ ৩০ সেপ্টেম্বর, জাতীয় কন্যাশিশু দিবস। ২০০৩ সাল থেকে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দিনটি পালিত হচ্ছে। দিনটির এ বছরের প্রতিপাদ্য, ‘কন্যাশিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ’। কিন্তু চোখে স্বপ্ন থাকলেও শরীর ও মন নিরাপদ না হলে সে কি স্বপ্ন দেখার সাহস পাবে? বিশেষজ্ঞরা মনে করেন, শিশুর...
৭ ঘণ্টা আগে