
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই আবার আলোচনায় এসেছে ইরানের বিশাল ক্ষেপণাস্ত্রের ভান্ডার। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে উঠে এসেছে, ভূগর্ভস্থ গোপন ঘাঁটিগুলো থেকে দ্রুতগতিতে ক্ষেপণাস্ত্র পুনরুদ্ধার করছে ইরান।
আজ বৃহস্পতিবার (২৮ মে) নতুন স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে সিএনএন জানিয়েছে, সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের অনেক ক্ষেপণাস্ত্র কমপ্লেক্সের প্রবেশপথ ধ্বংস কিংবা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে ইরানের বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও লঞ্চার ভূগর্ভস্থ স্থাপনাগুলোর ভেতরে আটকা পড়ে যায়। এর ফলে ইরানের পাল্টা হামলার সক্ষমতা সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তবে সিএনএনের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এখন শুধু বুলডোজার ও ডাম্প ট্রাক ব্যবহার করেই দ্রুত সেই প্রবেশপথগুলো পরিষ্কার করছে ইরান। ফলে ধীরে ধীরে আবারও সক্রিয় হয়ে উঠছে তাদের ক্ষেপণাস্ত্রের অবকাঠামো।
বিশ্লেষকদের মতে, এটি প্রমাণ করে যে, শুধু বিমান হামলা করে ইরানের দীর্ঘমেয়াদি সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস করা কঠিন। যদিও মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো তাদের অভিযানের সফলতার দাবিতে অনড় রয়েছে।
প্রতিবেদনটি তৈরি করেছেন সিএনএনের সাংবাদিক তামারা কিবলাউই। বিশ্লেষণে সহযোগিতা করেছেন থমাস বোর্দো।
শান্তি আলোচনায় অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক এই পরিস্থিতিতে ইরানের ক্ষেপণাস্ত্রের ভান্ডার আবার সক্রিয় হওয়া নতুন করে উদ্বেগ তৈরি করছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত অব্যাহত রাখা হবে কি না, সে বিষয়ে জনগণের মতামত নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি। যুদ্ধবিরতি যদি অধিকাংশ ইরানির ইচ্ছার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তবে সংঘাতের অবসান ঘটানোর পক্ষেও মত দেন তিনি।
৩০ মিনিট আগে
চীনের জন্য ইরানের অপরিশোধিত তেলের মজুত প্রায় ৩ কোটি ব্যারেলে নেমে এসেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও নৌ অবরোধের কারণে খুব শিগগিরই তেহরান চীনে আর তেল সরবরাহ করতে পারবে না বলে দাবি করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।
১ ঘণ্টা আগে
অগ্ন্যুৎপাতের ফলে নির্গত ছাই ও লাভার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়ায় রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরের ফ্লাইট কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের দুই হাজারের বেশি ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে, যার ফলে আটকে পড়েছেন প্রায়
২ ঘণ্টা আগে
যুদ্ধাপরাধ ও গণহত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বসনিয়ান সার্ব কমান্ডার রাতকো ম্লাদিচের মরদেহ সোমবার (৭ সেপ্টেম্বর) বেলগ্রেডের একটি সার্বিয়ান অর্থোডক্স গির্জায় শেষ শ্রদ্ধার জন্য রাখা হয়। তাঁর শেষকৃত্যে পূর্ণ সামরিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সতর্কবার্তা উপেক্ষা...
৪ ঘণ্টা আগে