
মা থাকেন ঢাকায়। কাজ করেন পোশাক কারখানায়। বাবা মানসিকভাবে অসুস্থ। ফলে পাঁচ বছরের কন্যাসন্তানটির নিরাপদ আশ্রয় ছিল কিশোরগঞ্জের করিমগঞ্জে নানির কাছে। কিন্তু নানাবাড়ি আর নিরাপদ নেই শিশুটির জন্য। আম দেওয়ার কথা বলে শিশুটিকে ডেকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী শিশুর নানি বুধবার মো. অভি (৩০) নামের একজনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন। এরপর গতকাল বৃহস্পতিবার রাতে অভিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে নথিভুক্ত হয়েছে।
অভিযোগপত্র ও স্থানীয় সূত্র বলেছে, বুধবার সকালে অন্য শিশুদের মতো বাড়ির পাশে আম কুড়াতে বের হয়েছিল শিশুটি। এ সময় অভি তাকে আম দেওয়ার কথা বলে নিজের বৈঠকখানায় নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। ওই সময় শিশুটির এক খেলার সাথি ঘরের বাইরে থেকে বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করে। চিৎকার শুনে শিশুটির নানি ও আশপাশের লোকজন ছুটে যান। অবস্থা বেগতিক দেখে অভি পালিয়ে যান।
এ বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবির বলেন, শুক্রবার ভুক্তভোগী শিশুর নানির অভিযোগ মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

মৌলভীবাজারের ভানুগাছ-শ্রীমঙ্গল স্টেশনের মাঝামাঝি লাউয়াছড়া বনের ভেতরে আখাউড়াগামী তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
৩ ঘণ্টা আগে
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে দুই ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের কায়িশাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৩ ঘণ্টা আগে
চট্টগ্রামের কর্ণফুলীতে ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চারজনে।
৪ ঘণ্টা আগে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পাহাড় ও সমতল অঞ্চলের উন্নয়ন নিশ্চিত করাই বর্তমান সরকারের লক্ষ্য। সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না।
৪ ঘণ্টা আগে