
ময়মনসিংহের গৌরীপুরে কলেজ অধ্যক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ-মিছিল হয়েছে। আজ শুক্রবার উপজেলার ভূটিয়ারকোনা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের সামনে মানববন্ধন ও ভূটিয়ারকোনা বাজারে বিক্ষোভ-মিছিল করা হয়। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
ভুক্তভোগী ভূটিয়ারকোনা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে আনোয়ার হোসেনের নেতৃত্বে ১৪-১৫ জন সশস্ত্র ব্যক্তি কলেজ ক্যাম্পাসে ঢুকে তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। পরে তাঁকে টেনেহিঁচড়ে জোরপূর্বক কলেজ থেকে বের করে দেন এবং হত্যার হুমকি দেন। তিনি এ ঘটনায় গৌরীপুর থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অধ্যক্ষকে লাঞ্ছিতের ঘটনাটি দুঃখজনক। পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বলেন, স্কুল চলাকালে প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক সেখানে কীভাবে উপস্থিত ছিলেন, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা জানান, ঘটনার ভিডিও তিনি দেখেছেন এবং মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসারকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।
উল্লেখ্য, গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৮ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন অধ্যক্ষ গোলাম মোহাম্মদকে ধাক্কা দিয়ে কলেজ ক্যাম্পাস থেকে বের করে দিচ্ছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই এটি নিয়ে ব্যাপক সমালোচনা ও প্রতিবাদের ঝড় ওঠে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর অধিকাংশ চিকিৎসকই হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন। তবে দুই-একজন দায়িত্বে অবহেলা বা ‘দুষ্টুমি’ করেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
১৬ মিনিট আগে
প্রথমে যাত্রী সেজে ভাড়া নিতেন অটোরিকশা। পথে কৌশলে চালককে চেতনানাশক খাওয়াতেন। একপর্যায়ে চালক অচেতন হয়ে পড়লে অটোরিকশা ছিনতাই করে পালিয়ে যেতেন চক্রের সদস্যরা। দীর্ঘদিন ধরে চক্রটি এভাবেই সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করে আসছেন। সম্প্রতি চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক খাইয়ে অটোরিকশা চালক আইয়ূব...
২২ মিনিট আগে
আগামী ছয় মাসের মধ্যে ঢাকার সড়কে পূর্ণাঙ্গরূপে স্বয়ংক্রিয় মামলা চালু সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। আজ সোমবার দুপুরে বিমানবন্দর ক্রসিং সৌরশক্তির ‘ট্রাফিক সিগন্যাল লাইট’ উদ্বোধনকালে তিনি এই আশা প্রকাশ করেন।
২৬ মিনিট আগে
রাজধানীতে বিআরটিএ নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার নিশ্চিত করতে কঠোর অবস্থানে যাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী সপ্তাহ থেকে নির্ধারিত নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ ছাড়া চলাচলকারী...
২৯ মিনিট আগে