
অনলাইনে ময়মনসিংহে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার অভিযোগে মনোয়ার হোসেন খান মিনার (৪৫) নামের এক কলেজ অধ্যক্ষকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বুধবার বিকেলে নগরীর নতুন বাজার ক্যাপিটাল কলেজ থেকে তাঁকে আটক করা হয়।
এ সময় তাঁর কাছ থেকে বিভিন্ন ডিভাইস ও অ্যাপস ব্যবহার করে দলটির পলাতক নেতা-কর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া যায়।
মনোয়ার হোসেন খান মিনার ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য এবং ব্যক্তিমালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ।
অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর ১৩ ব্যাটালিয়নের ময়মনসিংহ সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ সাদ আল রাব্বী। তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করে সহিংস কর্মকাণ্ডের পরিকল্পনার গোয়েন্দা তথ্যে এই অভিযান চালানো হয়।
এ সময় আটক ব্যক্তির ব্যক্তিগত মোবাইল ফোন ও তাঁর ব্যবহৃত বেশ কয়েকটি ডিভাইসে বিভিন্ন অ্যাপস ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় অধ্যক্ষ মিনারকে আটক করে পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
এর আগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা তিন ঘণ্টাব্যাপী এই অভিযান চালান যৌথ বাহিনীর সদস্যরা। এ সময় অভিযানের খবর পেয়ে গণমাধ্যমকর্মীরা তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান।
আরও খবর পড়ুন:

নিজের কৃতকর্মের জন্য আক্ষেপ করে তিনি বলেন, ‘শয়তানে পাইছে, তাই গাঁজা চাষ করতে গেছি।’ ’ ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিল্লালের বাড়িতে অভিযান চালায় পুলিশ।
১৫ মিনিট আগে
এদের মধ্যে যাত্রাবাড়ী থানা-পুলিশের বিশেষ অভিযানে ১৪ জন এবং লালবাগ বিভাগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ব্লক রেইডে ২১ জনকে গ্রেপ্তার করা হয়।
২৭ মিনিট আগে
জামালপুরের ইসলামপুরে পারিবারিক শত্রুতার জেরে ধরে দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্যসহ ১৫ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের কাছিমারচর নামাপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে
মাদারীপুরে বিয়েবাড়িতে চেয়ারে বসা নিয়ে দুই পক্ষের বাগ্বিতণ্ডার জেরে দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
২ ঘণ্টা আগে