
২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল আজ বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশিত হবে। গতকাল বুধবার (২৫ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি পরীক্ষার ফল প্রকাশ উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সর্বশেষ ২০১৪-১৫ শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। এরপর ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আট বছর পর এতে আবার পরিবর্তন আনা হলো। চলতি শিক্ষাবর্ষ থেকে পুনরায় ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে।
গত ৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দেশের ৬৪ জেলা শহরের ৮৭৯টি কেন্দ্রে চলতি শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ৫ লাখ ৬০ হাজারেরও বেশি ভর্তিচ্ছু। আট বছর পর অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে। ১০০ নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল ১ ঘণ্টা। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৩৫। প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে এবং ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা হবে না।
এমসিকিউ অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৪০ শতাংশ (চতুর্থ বিষয়সহ) ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ৬০ শতাংশ যোগ করে মোট ২০০ নম্বরের ভিত্তিতে মেধাতালিকা প্রস্তুত করা হবে।
২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি (পাস কোর্স) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল ৪ লাখ ২১ হাজার ৯৯০টি। দেশের ১ হাজার ৯৬৯টি কলেজে ডিগ্রি কোর্সে পাঠদান করা হয়। প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ ৮টি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি, আদিবাসী একটি, প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোটা তিনটি।
মুঠোফোনে যেভাবে ফল দেখা যাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu<space>athn<space>roll no. টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।
ওয়েবসাইটে দেখবেন যেভাবে
ভর্তিবিষয়ক ওয়েবসাইট এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।
আরও খবর পড়ুন:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১৭ ঘণ্টা আগে
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বিদ্যালয়ভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আজ রোববার মাউশি উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য
২১ ঘণ্টা আগে
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রতিটি কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন, ভিডিও যথাযথভাবে সংরক্ষণের ব্যবস্থা, পরীক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়াসহ ১১ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
২১ ঘণ্টা আগে
রাত তখন ৩টা ৩৪ মিনিট। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই চোখো রাজ্যের ঘুম নেমে এল। সাতকানিয়া এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীর দিনটি ঘিরে ছিল ভিন্ন এক উচ্ছ্বাস। মনে হচ্ছিল, সময়টা যদি আরেকটু দ্রুতগতিতে এগিয়ে সকাল হয়ে যেত!
১ দিন আগে