ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও বিনা নোটিশে কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে শেফার্ড জিনস লিমিটেডের বিক্ষুব্ধ শ্রমিকেরা মহাসড়কে নামেন।

ময়মনসিংহের হালুয়াঘাটে সুপারি চুরির অভিযোগে ইমন (৯) নামে এক শিশুকে ঘরে আটকিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় আতাহার আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার স্বদেশী ইউনিয়নের বাউসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ইমন (৯)।

ময়মনসিংহের গফরগাঁওয়ে চাচার ছুরিকাঘাতে ভাতিজা স্বাধীন (১৮) খুন হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের উত্তর লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর লামকাইন গ্রামের আব্দুস সোবানের ছেলে চাচা সুজনের (৩২) সঙ্গে ভাতিজা...

ময়মনসিংহের ১১ জন জয়ী প্রার্থীর হাতে নির্বাচনের ফলাফলের কাগজ তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই ফলাফল হস্তান্তর করেন।