
জামালপুরের ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের মারধরের অভিযোগে করা মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন জামালপুরের চিফ জুডিশিয়াল আদালতের সংশ্লিষ্ট বিচারক। আজ বুধবার দুপুর ১২টার দিকে স্বেচ্ছায় উপস্থিত হয়ে জামিন আবেদন করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ওই চেয়ারম্যানের নাম মাকছুদুর রহমান আনছারী। তিনি টানা দুই মেয়াদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নে উপজেলার গাইবান্ধা ইউপির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করে আসছেন। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বরত।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট বেলা সাড়ে ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা ইসলামপুর অডিটরিয়ামের সামনে একত্রিত হয়। এ সময় আন্দোলন ঠেকাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ, এবং আওয়ামী লীগ নেতাসহ অজ্ঞাতনামা ৮০–৯০ জন আসামি দা, লোহার রড, হকিস্টিক, শার্ট গানসহ বিভিন্ন অস্ত্র নিয়ে পূর্বকল্পিতভাবে আন্দোলনরত ছাত্রদের মারধর করে।
এতে বেশ কয়েকজন ছাত্র গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা করান।
ওই ঘটনায় গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চরপুটিমারী ইউনিয়নের আগ্রাখালী আকন্দপাড়া গ্রামের শাহজাহান আলীর ছেলে আইয়ুব আলী বাদী হয়ে ইসলামপুর থানায় একটি মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হয়। ওই মামলায় এজাহার নামীয় আসামি মাকছুদুর রহমান আনছারী।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক পৌর মেয়র আব্দুল কাদের সেখ, সদ্য অপসারণকৃত উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা আওয়ামী সাংগঠনিক সম্পাদক খলিল সরকার ওরফে খসখসা খলিল, ইসলামপুর সদর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, পলবান্ধা ইউপির সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন স্বাধীন ডিহিদার, উপজেলা যুবলীগের সভাপতি ও গোয়ালেরচর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ মো. হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক শাহ মো. মোহন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আক্রামুজ্জামান হিরো, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নূর, উপজেলা ছাত্রলীগের সভাপতি নূরে আজাদ ইমরান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমন এবং ইসলামপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক বহিষ্কৃত সভাপতি শাওন সরকার।
আসামিপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, জামালপুরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান জামিন নামঞ্জুর করে ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

যমুনা নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে স্রোতও। প্রবল স্রোতের চাপে সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় নদীতীররক্ষা বাঁধের প্রায় ৩০ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়েছে। এতে নদীতীরবর্তী এলাকায় নতুন করে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরে মাদকসহ আটকের পর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় মির্জা ইশতিয়াক আহমেদ প্রান্ত (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২১ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, পুলিশের নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর ধানমন্ডিতে ১১ বছরের শিশু গৃহকর্মী রিক্তা মণিকে ভবন থেকে ফেলে হত্যার অভিযোগে করা মামলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান ও তাঁর স্ত্রী ফারাহ নুসরাতকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
পীরজাদা হানজালা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রায় এক মাস আগে দত্তপাড়া এলাকায় একটি সালিসে গিয়েছিলাম। আসলে তারা আমাকে ছাড়া সালিসে বসবেই না। অনেক অনুরোধের পর আমি সালিসে উপস্থিত হই। সালিসের একপর্যায়ে দুই পক্ষই তর্কে জড়িয়ে পড়ে। আমি উপস্থিত থাকা অবস্থায় কোনো কথা না শুনেই তারা তর্ক করে।
১ ঘণ্টা আগে