দেশের ক্রিকেটে নাজমুল হাসান পাপন এখন অতীত। প্রায় দুই বছর ধরে তিনি আছেন দেশের বাইরে। তবে কোথায়, কখন কী করছেন, সামাজিক মাধ্যমের বরাতে দ্রুতই পৌঁছে যায় দর্শকদের কাছে। সেরকমই একটি ছবি নিয়ে চলছে আলাপ-আলোচনা।
লন্ডনের রাস্তায় বসে পাপনের আইসক্রিম খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তি সামাজিক মাধ্যমে তাঁর এই ছবি গতকাল মধ্যরাতে পোস্ট করেছেন। পাপনের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ভক্ত-সমর্থকেরা নানারকম মন্তব্য করছেন। এক সময়ের প্রভাবশালী বিসিবি সভাপতির এমন অবস্থা দেখে স্বাভাবিকভাবেই অনেকে ধাক্কা খেয়েছেন।
পাপনের প্রবাসজীবনের ছবি যে এই প্রথম ভাইরাল হয়েছে তা নয়। এর আগে কখনো তাঁকে লন্ডনের সুপার শপে, কখনোবা যুক্তরাজ্যের রাজধানী শহরের কোনো এক এলাকায় হাঁটতে দেখা গেছে। অথচ দুই বছর আগেও পরিস্থিতি ছিল ভিন্ন। বিসিবিতে ছিল পাপনের দোর্দণ্ড প্রতাপ। ২০১২ সালে বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন পাপন। ছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপিও। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তাঁর বিসিবি অধ্যায় শেষ হয়ে যায়। লন্ডন থেকেই তিনি তাঁর পদত্যাগপত্র জমা ছিলেন সে বছরের ২১ আগস্ট।

পাপনের পদত্যাগের পর তিন সভাপতি এসেছে বিসিবিতে। আট মাস ফারুক আহমেদ বিসিবি সভাপতি থাকার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাঁকে অপসারিত করেছিল। ২০২৫ সালের ৩১ মে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রধানের চেয়ারে বসেছিলেন। সে বছরের ৬ অক্টোবর নির্বাচনের পর ফের বিসিবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন তিনি। এ বছরের ৭ এপ্রিল এনএসসি বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল।

ডারউইনে প্রথম দিনের সব আলো যেন হাসান মাহমুদই কেড়ে নিলেন। তাঁর আগুনে বোলিংয়ে পুড়ে ছারখার অস্ট্রেলিয়া। গুনে গুনে স্বাগতিকদের ছয় ব্যাটারকে ড্রেসিংরুমের পথ দেখিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। তবু একটা উইকেট হাসানের কাছে ‘বেশি স্পেশাল’।
৪১ মিনিট আগে
গতি, সুইং, বাউন্স—প্রতিপক্ষকে ঘায়েল করতে যা যা দরকার, ডারউইনে আজ বাংলাদেশের পেসারদের মধ্যে ছিল সবকিছুই। হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী, তাসকিন আহমেদদের আগুনে বোলিংয়ে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২০০-এর আগেই। বিধ্বংসী বোলিংয়ে দুই বছর আগের স্মৃতি ফেরাল বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ায় এমন একটা দিন বাংলাদেশ কাটাবে, তা কজনে কল্পনা করতে পেরেছিলেন? কদিন আগে এই বাংলাদেশ ইনিংসে হেরেছে জিম্বাবুয়ের কাছে। তার ওপর ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশের যে দল টেস্ট খেলেছে, সেই দলের কোনো ক্রিকেটারেরই ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। আজ ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্র
৩ ঘণ্টা আগে
ঘরের মাঠের চেয়ে বিদেশের মাঠেই বেশি সাবলীল হাসান মাহমুদ। পেস, সুইংয়ে ব্যাটারদের কাবু করেন নিয়মিতই। অস্ট্রেলিয়ায় এবার প্রথমবার টেস্ট খেলতে নেমেই আগুন ঝড়াচ্ছেন হাসান। ছুঁয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজার রেকর্ড। হাসানের সামনে এখন কেবল শাহাদাত হোসেন রাজীব ও তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগে