
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘরে মিলল বর্ষা (২০) নামের এক গার্মেন্টস কর্মীর মরদেহ।
আজ বুধবার (৬ মে) রাত সাড়ে ৯টার দিকে নাসিক ৩ নম্বর ওয়ার্ডের নিমাইকাশারীর বউবাজার-সংলগ্ন একটি বাড়িতে মরদেহটি পাওয়া যায়। নিহত নারী ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকার মামুনের (রুবেল) স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন। তিনি এবং তাঁর স্বামী নিমাইকাশারীর মুহিদুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তিন দিন ধরে ভুক্তভোগী নারীর ঘরটি বাইরে থেকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পায় স্থানীয় লোকজন। আজ সন্ধ্যার পর ঘরের ভেতর থেকে দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে আসে।
সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসে বাইরে থেকে ঘর তালাবদ্ধ অবস্থায় পেয়েছি। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। পরিদর্শক (তদন্ত) এবং পরিদর্শক (অপারেশন) স্যারের অপেক্ষায় রয়েছি। উনারা এলে মরদেহে হাত দেওয়া হবে।’
ভুক্তভোগী নারীর স্বামীর অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্বামীর খোঁজ পাওয়া যায়নি। বিস্তারিত পড়ে জানানো হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
৩ ঘণ্টা আগে