
দুপুরে বন্ধুদের সঙ্গে আলাই বিলে গোসল করতে নামে রাতুল। গোসল শেষে সঙ্গীরা পানি থেকে উঠে এলেও রাতুল উঠে আসেনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা বিলে নেমে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

বক্তারা বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ছাত্রদল ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। ছাত্রলীগের নামে কেউ যেন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

জামালপুরের ইসলামপুরে পেঁয়াজখেতে জমে থাকা বৃষ্টির পানি প্রতিবেশীর বেগুনখেতে নামিয়ে দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর বলিদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে...

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কার্যাদেশ অনুযায়ী ছাদ ঢালাইয়ে লাল বালু ব্যবহারের কথা থাকলেও ঠিকাদারের লোকজন নিম্নমানের চিকন সাদা বালু ব্যবহার করছিলেন। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তাঁরা কাজে বাধা দেন।