
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন ছেলেটির মা। নিহত মো. ফয়সাল (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের মো. ইয়াসিন ব্যাপারীর ছেলে। সে চরক্লার্ক উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
বুধবার বেলা দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দুপুরের দিকে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে ফয়সাল। ছেলেকে ছটফট করতে দেখে মা তাকে বাঁচাতে দৌড়ে যান এবং তাকে স্পর্শ করামাত্রই তিনিও বিদ্যুায়িত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দ্রুত নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফয়সালকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় বাসিন্দা রুবেল জানান, সন্তানকে বাঁচাতে গিয়েই মূলত মা গুরুতর আহত হয়েছেন।
নোয়াখালী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রাজিব আহমেদ চৌধুরী বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। শরীরে বিদ্যুৎস্পর্শের আঘাতের চিহ্ন রয়েছে।’

দেশের অন্যান্য শিল্পাঞ্চলের মতো গ্যাস-সংকটে ভুগছে নরসিংদীর শিল্পাঞ্চল। কারখানা কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের তুলনায় গ্যাস সরবরাহ ৬০-৮০ শতাংশ পর্যন্ত কম। ফলে গত দুই সপ্তাহে নরসিংদীর কোনো কোনো কারখানায় উৎপাদন ৭০ শতাংশ হ্রাস পেয়েছে।
২৮ মিনিট আগে
আমন মৌসুম শুরু হয়েছে। কৃষকেরা জমি প্রস্তুত করছেন। বীজতলা থেকে চারা তোলা হচ্ছে। কোথাও কোথাও চারা রোপণও শুরু হয়েছে। তবে কৃষকেরা সারের দোকানে গিয়ে সার পাচ্ছেন না। ডিলাররা বলছেন, চাহিদার তুলনায় বিসিআইসি ও বিএডিসি তাঁদেরকে সার সরবরাহ করছে না।
১ ঘণ্টা আগে
রাজশাহীতে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর পাঁচটি এলাকায় এডিস মশার প্রজনন নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে ব্রেটো সূচক ৬১ দশমিক ৩৩ পাওয়া গেছে, যেখানে ২০-এর বেশি সূচককে ডেঙ্গুর উচ্চ ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়।
১ ঘণ্টা আগে
নান্দাইল-হোসেনপুর-পাকুন্দিয়া পর্যন্ত ৩০ কিলোমিটার সড়কটি খানাখন্দে ভরে গেছে। ভাঙাচোরা আর অপ্রশস্ত সড়কটি দিয়ে যাতায়াত করতে দুর্ভোগ পোহাচ্ছে বিভিন্ন যানবাহনের যাত্রীরা। আধা ঘণ্টার পথ পাড়ি দিতে দেড়-দুই ঘণ্টা লেগে যাচ্ছে তাঁদের।
১ ঘণ্টা আগে