
মুন্সিগঞ্জের শ্রীনগরে আমগাছে দুই হাত বাঁধা অবস্থায় রফিক শেখ (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের কয়কীর্ত্তন এলাকায় লাশটি উদ্ধার করে পুলিশ।
মৃত রফিক শেখ কয়কীর্ত্তন এলাকার বাসিন্দা। করোনা মহামারিকালে স্ত্রী মারা যাওয়ার পর থেকে মানসিকভাবে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বলে স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, সকালে রানা শেখের একতলা বাড়ির ছাদের পাশে আমগাছে লাশটি ঝুলতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
মৃতের পরিবার জানায়, রফিক শেখ মাসে ১০ হাজার টাকা বেতনে পাশের রানা শেখের বাড়ি দেখাশোনা করতেন। সম্প্রতি সেখানে রাতে অচেনা লোকজনের আনাগোনা হচ্ছিল। ঘটনার রাতে তিনি বড় মেয়েকে জানিয়ে রাত ২টার দিকে ঘর থেকে বের হন। ভোর ৪টার দিকে তিনি ঘরে না ফিরলে মেয়ে খুঁজতে গিয়ে আমগাছে ঝুলন্ত লাশ দেখতে পান। তাঁর চিৎকার শুনে রফিক শেখের দুই ছেলে ও আশপাশের লোকজন দৌড়ে এসে দড়ি কেটে লাশ নামান। স্বজনদের দাবি, রফিক শেখকে হত্যা করে পরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিছুর রহমান বলেন, মরদেহের প্রাথমিক সুরতহালে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার পরও ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিড়াবাড়ি বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ শনিবার ভোর ৪টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) গাঁজা, ইয়াবাসহ চার নির্মাণশ্রমিককে আটক করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে তাঁদেরকে আটক করেন প্রধান ফটকে দায়িত্বরত নিরাপত্তাকর্মীরা। এদিকে একই রাতে মদসহ এক বহিরাগত রিকশাচালককে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলে চ্যানেল আই অফিসের সামনে ইউটার্ন নেওয়ার সময় ঘটনাটি ঘটে। আহত অবস্থায় যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।
১ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, নেতা-কর্মীরা ‘ঐতিহাসিক ৭ মার্চ সফল হোক’ লেখা একটি ব্যানার হাতে সমবেত হন। ব্যানারে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর ছবি রয়েছে। ব্যানারের নিচে ‘শরীয়তপুর জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন’ লেখা।
১ ঘণ্টা আগে