
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামের একটি অপরাধী চক্রের বিরুদ্ধে দিনদুপুরে অস্ত্র চালানোর প্রশিক্ষণ নেওয়ার অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১ মিনিট ১৭ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটিতে দেখা যায়, দিনের বেলায় জনশূন্য স্থানে চারজন যুবক প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি ছোড়ার প্রশিক্ষণ নিচ্ছেন।
ভিডিওতে থাকা ব্যক্তিদের মধ্যে উপজেলার বাঘরা এলাকার রাসেল, উপজেলার কামারখোলা এলাকার ফয়সাল, উপজেলার মথুরাপাড়ার আহির (টুপি পরিহিত) ও একই এলাকার অর্পণ (কালো পাঞ্জাবি পরিহিত) রয়েছেন বলে স্থানীয় ও পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থানটি শনাক্ত করা সম্ভব হয়নি, তবে ঘটনাস্থলটি শ্রীনগরের বাঘরা গ্রামের বলে ধারণা করা হচ্ছে। ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ দেখা না গেলেও তাঁর কণ্ঠ স্পষ্টভাবে শোনা গেছে। সেখানে ভিডিওতে ফয়সাল নামের এক যুবক আহিরকে গুলি ছোড়ার প্রশিক্ষণ দেন।
অভিযোগের ব্যাপারে রাসেলের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, রাসেলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান বলেন, ‘ভিডিওটি আমাদের নজরে এসেছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে, দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।’

শরীয়তপুরের নড়িয়া উপজেলার আমির হোসেন তালুকদার জীবিকার সন্ধানে ৩০ বছর আগে মালয়েশিয়া পাড়ি দেন। কিন্তু সেখানে যাওয়ার তিন বছর পরই তিনি নিখোঁজ হয়ে যান। পরে ১৫ বছর মালয়েশিয়ার জঙ্গলে কাটান তিনি। অবশেষে ২৭ বছর নিখোঁজ থাকার পর দেশে ফিরছেন আমির হোসেন।
১৩ মিনিট আগে
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. সানোয়ার হোসেন বলেন, একটি লরির সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছে। তাদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশু রয়েছে। দুর্ঘটনায় শিশুটির মায়ের একটি হাত ভেঙে গেছে। অপর নিহত নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে তাঁর বয়স আনুমানিক ৪৫ বছর হবে।
১৫ মিনিট আগে
জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় দেড় মাসের মেয়েকে নিয়ে কারাগারে যাওয়া ঢাকা যুব মহিলা লীগের কর্মী শিল্পী বেগমকে জামিন দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার একটি আদালত।
১ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি খেয়াঘাটের দরপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে জামায়াত ও এনসিপির নেতা-কর্মীদের মারামারি হয়েছে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে