মুন্সিগঞ্জের গজারিয়ায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের কলসেরকান্দি গ্রামসংলগ্ন মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাত হোসেন ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে শাহাদাত তাঁর গরুটি বাড়ির পাশের মাঠে চরাতে দিয়ে আসেন। সকাল ১০টার পর হঠাৎ আকাশ মেঘলা হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তীব্রতা না কমায় তিনি মাঠ থেকে গরু আনতে যান। গরু নিয়ে বাড়ি ফেরার পথে আকস্মিক বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গজারিয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, বজ্রপাতে আহত হওয়ার পর স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে পানি বাড়ছে। নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় মাঠের বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। উপজেলা কৃষি বিভাগ কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত নদীর পানি
৮ মিনিট আগে
আখাউড়ায় কালবৈশাখীতে বিভিন্ন এলাকার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। অনেক এলাকায় বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। ঝড়ে আখাউড়ায় প্রায় ১০০ হেক্টর ধানখেত এবং ১০ হেক্টর অন্যান্য ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।
১৯ মিনিট আগে
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর মৃত্যু ঘিরে এক সিনিয়র স্টাফ নার্স ও পুলিশ কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
২৬ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে। জব্দ করা জ্বালানি তেল স্থানীয়
১ ঘণ্টা আগে