
জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলায় জাতীয় সংসদে আজ সোমবার কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। সরকারি দলের একজন সদস্য ওই মন্তব্য করার পর প্রতিবাদ জানান বিরোধী দলের এক সদস্য। এ সময় সরকারি দলের সংসদ সদস্যরা হইচই করতে থাকলে তাঁদের থামান স্পিকার।
রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে গাজীপুর-২ আসনের (বিএনপি) সংসদ সদস্য মঞ্জুরুল করিম বিরোধী দলের উদ্দেশে বলেন, এই সংসদের প্রথম দিন থেকেই আননেসেসারি (অপ্রয়োজনীয়) একটি জুলাই সনদ নিয়ে বিতর্ক শুরু করেছে।
মঞ্জুরুল করিমের বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়ান জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নূরুল ইসলাম। তিনি বলেন, ‘যে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় আজকে ট্রেজারি বেঞ্চের সরকার গঠন করেছেন, আজকের এই মহান সংসদে জুলাইকে অপ্রয়োজনীয় বলা হয়েছে, জুলাই আলোচনাকে; এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। জুলাই সনদকে অপ্রয়োজনীয় বলা হয়েছে, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’
এ সময় সংসদ সদস্যরা হইচই শুরু করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা যা কিছু বলবেন, স্পিকারকে অ্যাড্রেস করে বলবেন। মাননীয় সদস্যবৃন্দ, এখানে তো বিভিন্ন দলের সদস্যবৃন্দ প্রতিনিধি। প্রত্যেকের কি একই অনুভব হতে পারে? গণতন্ত্রের সৌন্দর্য হলো মতভিন্নতা। সুতরাং, এ বাক্স্বাধীনতার সফলতা নিয়ে বাক্স্বাধীনতার কারণে যে যাঁর বক্তব্য খোলাখুলিভাবে জাতীয় সংসদে প্রকাশ করতে পারেন।’
তখনো সংসদ সদস্যরা হইচই করতে থাকেন। এ পর্যায়ে স্পিকার বলেন, ‘যখন স্পিকার কথা বলে, অনুগ্রহ করে সবাই চুপ করে বসে থাকবেন নিজের আসনে। আমি যেটা বলতে চাই, সকলেরই বাক্স্বাধীনতা আছে এবং যদি কোনো বক্তব্য আপনাদের পছন্দ না হয়, আপনারা বক্তব্য রাখবেন।’
স্পিকার আরও বলেন, ‘সুন্দর ও শালীনভাবে যে যাঁর বক্তব্য জাতীয় সংসদে রাখবেন, এটাই আমরা আশা করি। অহেতুক একজন বক্তাকে কেউ ডিস্টার্ব করবেন না। আপনার সময় যখন আসবে, আপনি আপনার বক্তব্য সুবিধামতোভাবে দেবেন।’
এরপর মাগরিবের নামাজের জন্য অধিবেশনে বিরতি দেওয়া হয়। বিরতির পরে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, তিনি সংসদ সদস্য মঞ্জুরুল করিমকে বিষয়টি জিজ্ঞাসা করেছেন। ওই সদস্য বলেছেন, অপ্রয়োজনীয় বিতর্ক করা যাবে না। প্রয়োজন হলে এটি এক্সপাঞ্জ করে দেওয়ার কথা বলেন তিনি। পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়।
১ ঘণ্টা আগে
জরুরি অ্যাম্বুলেন্স সেবাটি দুর্ঘটনায় আহত ব্যক্তির জন্য বিনা মূল্যে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। রোগীকে প্রথমে নিকটস্থ হাসপাতালে নেওয়া হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা জেনারেল হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ হাসপাতাল- যে প্রতিষ্ঠান সবচেয়ে উপযুক্ত হবে সেখানে নেওয়া হবে।
২ ঘণ্টা আগে
মালয়েশিয়ার পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ জনবলের চাহিদা পূরণে বাংলাদেশ থেকে প্রশিক্ষিত ও যোগ্য কর্মী নেওয়ার সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। এ জন্য বাংলাদেশি কর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ও কাতারের মধ্যে জ্বালানি, বিনিয়োগ, অর্থায়ন ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বা যৌথ কর্মদল গঠনের সিদ্ধান্ত হয়েছে। দোহা সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনের নির্বাচিত সভাপতি ড. খলিলুর রহমান কাতারের জ্বালানি ও অর্থমন্ত্রীর সঙ্গে...
৬ ঘণ্টা আগে