
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার পৃথক দুটি স্থান থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৯০০ লিটার ডিজেল ও ২২ লিটার পেট্রল জব্দ করেছে র্যাব। গতকাল সোমবার বিকেলে উপজেলার নাজিরপুর গ্রামে অভিযান চালিয়ে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এই তেল জব্দ করে।
আজ মঙ্গলবার সকালে র্যাব-৫-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজিরপুর গ্রামে রাসেল হোসেনের বসতবাড়িতে অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে রাখা হয়েছিল; এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুল ইসলামের উপস্থিতিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫৫০ লিটার ডিজেল এবং ২২ লিটার পেট্রল জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ করা জ্বালানি তেল স্থানীয় ডিলারের মাধ্যমে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা করার ব্যবস্থা করেন।
পরে ছয়ঘাটি বাজারে মেসার্স রবিউল ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মজুত করা প্রায় ৩৫০ লিটার ডিজেল পাওয়া যায়। এ সময় দোকানের মালিক জ্বালানি তেল মজুত ও বিক্রির মেয়াদোত্তীর্ণ লাইসেন্স দেখান।
দোকানের মালিক দাবি করেন, তিনি লাইসেন্স নবায়নের জন্য আবেদন করেছেন। তাঁর এই দাবির সত্যতা যাচাইয়ের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁকে প্রয়োজনীয় কাগজপত্রসহ পরদিন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির থাকার নির্দেশ দিয়েছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পাঁচ শিক্ষক এবং স্থানীয় এক চিকিৎসক ও প্রকৌশলীকে ‘সর্বহারা’ পার্টির পরিচয়ে ফোন করে প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে এক শিক্ষক মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন...
৩৭ মিনিট আগে
এ বিষয়ে ময়মনসিংহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘২৫৯ জনের সুপারিশ পাওয়া গিয়েছিল। এর মধ্যে ১৮ জন কোনো কাগজপত্র জমা দেননি। বাকি ২৪১ জনের মধ্যে ২১৯ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। আর ২২ জনের নিয়োগ এখনো স্থগিত রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী
১ ঘণ্টা আগে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক স্কুলশিক্ষিকাকে পিস্তল দেখিয়ে জোরপূর্বক সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন জিন্নাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষিকা রাতেই কসবা থানায় লিখিত অভিযোগ করেছেন।
১ ঘণ্টা আগে
নগর পুলিশের মুখপাত্র আমিনুর রশিদ বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বাকলিয়ায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুরাদ ১ নম্বর এজাহারভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে
১ ঘণ্টা আগে