
ফরিদপুরে দাদি-ফুফুসহ তিনজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন আমেনা বেগম (৮০), তাঁর মেয়ে রাহেলা বেগম (৫০) এবং প্রতিবেশী রিকশাচালক কাবুল চৌধুরী (৩০)। এ ঘটনায় আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন শেখ রিয়াজুল।
অভিযুক্ত আকায় (আকাশ) মোল্যা (২৫) ঘটনার পরপরই পালিয়ে গেছেন। তিনি ওই এলাকার বাসিন্দা হারুন মোল্যার ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাতের কোনো একসময় আকাশ মোল্যা ঘরে থাকা দাদি ও ফুফুর ওপর কোদাল দিয়ে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। চিৎকার শুনে প্রতিবেশী কাবুল চৌধুরী ও শেখ রিয়াজুল এগিয়ে এলে তাঁদের ওপরও আক্রমণ করা হয়। এতে কাবুল চৌধুরী নিহত হন এবং রিয়াজুল দৌড়ে পালিয়ে আহত অবস্থায় প্রাণে রক্ষা পান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আকাশ মোল্যা আগে ফরিদপুর সরকারি যক্ষ্মা নিরাময় কেন্দ্রে চাকরি করতেন। প্রায় এক বছর আগে মানসিক সমস্যার কারণে চাকরি হারানোর পর থেকে তিনি বেকার ছিলেন। পরিবারের ভেতরেও দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে পাঁচ দিন আগে তাঁর ছোট বোন সুমাইয়া আক্তার (১৯) বিষপান করেন এবং বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন।
স্থানীয়রা জানান, আকাশের আচরণ অস্বাভাবিক হয়ে পড়ায় তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছিল। রাতে ফুফু রাহেলা বেগম ঘরটি খুলতে গেলে তিনি বের হয়ে এ হামলা চালান।
আহত শেখ রিয়াজুল বলেন, ‘আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। ওই সময় বাড়িতে অন্ধকার ও কোনো সাড়া শব্দ না থাকায় এগিয়ে গিয়েছিলাম। তখন দুজনকে খুন করা অবস্থায় দেখা যায়। এ সময় অন্ধকারে ধারালো কোদাল নিয়ে আমাদের ওপরও ঝাঁপিয়ে পড়ে সে, তখন কাবের মাথায় কুপিয়ে থেঁতলিয়ে ফেলে এবং আমিও দৌড়ে পালিয়ে নিজেকে রক্ষা করি।’
আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিন হোসেন বলেন, ‘রাত ১০টার দিকে খবর পেয়ে ওই বাড়ির উঠানে গিয়ে তিনজনের লাশ পড়ে থাকতে দেখি। ঘাতক আকাশ পালিয়ে গেছে। তবে কী কারণে এমন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।’
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. শহীদুল ইসলাম বলেন, তিনজনকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘাতক আকাশকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তদন্ত সাপেক্ষে হত্যাকাণ্ডের মূল কারণ বলা যাবে।

পটুয়াখালীর কলাপাড়ায় পাঠদান চলাকালে ‘জিন আতঙ্কে’ মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার চম্পাপুর ইউনিয়নের মাহের উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘট
৪ মিনিট আগে
বগুড়ায় শ্বশুরবাড়ি থেকে রাকিবুল হাসান বকুল ওরফে ন্যাংরা বকুল (৩৯) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী পারভীন আক্তার ও শাশুড়ি বুলবুলিকে আটক করেছে পুলিশ।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের ভৈরবে ফসলি জমি থেকে অবৈধভাবে কাটা ২০ হাজার ঘনফুট মাটিবোঝাই একটি জাহাজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। জাহাজের প্রতিনিধির কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জব্দ করা মাটি নিলামে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হবে।
১৩ মিনিট আগে
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ৬ বছর বয়সী বড় ভাই বায়েজিদের সঙ্গে নদে গোসল করতে নামে শিশু জুনায়েদ। সে সময় ভৈরব নদে প্রবল স্রোত ছিল। জুনায়েদ সাঁতার না জানায় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে বড় ভাই বায়েজিদ চিৎকার শুরু করে। পরে স্বজন ও স্থানীয় বাসিন্দারা ....
২৯ মিনিট আগে