
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেভরন বাংলাদেশের কনডেনসেট পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ বশির মিয়া (৫৪) ও তাঁর ছেলে রেজোয়ান মিয়া (২১) মারা গেছেন।
রাজধানীর জাতীয় বার্ন ইউনিট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে বশির মিয়া এবং গতকাল শুক্রবার দিবাগত রাতে রেজোয়ান মিয়া মারা যান। এ ঘটনায় দগ্ধ বশির মিয়ার স্ত্রী ফারজানা আক্তার পারভীনের অবস্থায়ও আশঙ্কাজনক।
মৃত বাবা-ছেলে উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলামপাড়ার বাসিন্দা ছিলেন।
২৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে উপজেলার ভুনভীর ইউনিয়নের শাসন ইলামপাড়ায় শেভরনের কনডেনসেট পাইপলাইন দুর্বৃত্তরা ছিদ্র করে ফেলায় তেল চুইয়ে পড়া থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একই পরিবারের তিনজন দগ্ধ হন। পরে দগ্ধদের প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরবর্তীকালে তাঁদের রাজধানীর জাতীয় বার্ন হাসপাতালে পাঠানো হয়। সেখানে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রেজোয়ানের মা ফারজানাকে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানা গেছে।
শেভরন বাংলাদেশের মিডিয়া ও যোগাযোগ ব্যবস্থাপক শেখ জাহিদুর রহমান বলেন, দুর্বৃত্তরা পাইপলাইনে ছিদ্র করে তেল চুরির চেষ্টা চালায়। ফলে তেল ছড়িয়ে পড়ে ছড়ার পানিতে মিশে যায় এবং পরে পানির ওপর ভাসমান তেল থেকে আগুন ধরে। এ ঘটনায় অগ্নিদগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করে শেভরন বাংলাদেশ। চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যুর ঘটনায় শেভরন গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সব সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, ‘শেভরনের পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ বাবা-ছেলের মৃত্যুর খবর পেয়েছি। শেভরন ও প্রশাসনের পক্ষ থেকে দগ্ধদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে মৃতদের পরিবারকে সহযোগিতা করা হবে।’

আইন অনুযায়ী, ওয়াসা বোর্ডের সদস্যের বাইরে কেউ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হতে পারবেন না। তবে এই আইনের তোয়াক্কা না করেই চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া। ওয়াসার জমি বন্ধ রেখে ২২ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ রয়েছে ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
২১ মিনিট আগে
ঘড়ির কাঁটায় সকাল ৯টা। বিদ্যালয়ের প্রধান ফটকে দাঁড়িয়ে বাঁশি বাজিয়ে শিক্ষার্থীদের সারবদ্ধভাবে ভেতরে প্রবেশ করান প্রধান শিক্ষক। পরে শুরু হলো প্রাত্যহিক সমাবেশ। শিক্ষার্থীদের জাতীয় সংগীত পরিবেশন ও শারীরিক কসরতের মধ্য দিয়ে শেষ হয় এই পর্ব। এরপর শিক্ষার্থীরা আবার সারবদ্ধভাবে যার যার শ্রেণিকক্ষে চলে যায়।
১ ঘণ্টা আগে
যশোর শহর থেকে ২৫ কিলোমিটার দূরের প্রত্যন্ত গ্রাম মদনপুর। ঝিকরগাছা উপজেলার গ্রামটির বটতলা মোড় থেকে দক্ষিণ দিকের পিচঢালা পথ ধরে এগিয়ে গেলে দেখা মিলবে মাঠের পর মাঠ। এই মাঠের বুক চিরে যে পিচঢালা পথ, সেটি গিয়ে মিশেছে রাজগঞ্জ বাজারে। যে সড়কের দুই পাশে যত দূর চোখ যাবে, দেখা মিলবে সারি সারি ছোট-বড় তালগাছের।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের উলিপুরে একটি মাদ্রাসার অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের বাধার মুখে নিয়োগ কমিটি একটি ইটভাটায় গিয়ে নিয়োগের কাজ শেষ করেন বলে জানা গেছে। গত শনিবার উপজেলার বালারচর নাছিরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে