মানিকগঞ্জ সদর উপজেলায় রাব্বি (১৭) নামের এক স্কুলছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পুটাইল ইউনিয়নের পুটাইল এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ। নিহত রাব্বি পুটাইল ইউনিয়নের কাফাটিয়া গ্রামের মানিক মিয়ার ছেলে। সে কাফাটিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আটক দুজন হলো পুটাইল এলাকার শিশির আহমেদ (১৭) এবং একই এলাকার আবদুল কাউয়ুম (১৭)।
সদর থানা-পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার পুটাইল এলাকায় কালীগঙ্গা নদীর তীরে লক্ষ্মীপূজা উপলক্ষে মেলার আয়োজন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্কুলছাত্র রাব্বি ওই মেলায় যায়। মেলায় প্রবেশের সময় কয়েকজন দুর্বৃত্ত রাব্বিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে জেলা সদরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আজ রোববার সকালে নিহত রাব্বির লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
এ ব্যাপারে সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, কী কারণে ওই স্কুলছাত্রকে হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। নিহত স্কুলছাত্রের পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নাজমুলের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামে। রাজধানী উত্তরার উত্তরখান হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন নাজমুল।
১ ঘণ্টা আগে
আজ সোমবার (২ মার্চ) সকালে গলায় প্যান্টের বেল্ট প্যাঁচানো অবস্থায় স্থানীয়রা ধানখেতে ওই শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়। পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড।
১ ঘণ্টা আগে
শনির আখড়ার জাপানি বাজার এলাকায় তাঁর মানিব্যাগের কারখানায় শাহ আলম কাজ করত। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জাপানি বাজারের সামনের সড়ক পার হচ্ছিল সে।
১ ঘণ্টা আগে
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে মোটরসাইকেলে সাবেদ ও সামির ঢাকার দিকে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছালে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা লোহার রেলিংয়ে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সাবেদের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে