Ajker Patrika

ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ১৮: ৪১
ঘিওরে গুদামে আগুন, পাট-সরিষা-তিল পুড়ে ছাই
প্রতীকী ছবি

মানিকগঞ্জের ঘিওর বাজারে অগ্নিকাণ্ডে পাট, সরিষা, তিলসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আজ শুক্রবার ভোর ৪টার দিকে বাজারের দুর্গামন্দিরসংলগ্ন একটি গুদামে এই অগ্নিকাণ্ড হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্গামন্দিরের পাশে আব্দুল আলীমের মালিকানাধীন একটি গুদাম ভাড়া নিয়ে পাট, সরিষা ও তিলের ব্যবসা করতেন স্থানীয় ব্যবসায়ী রাম প্রসাদ রায়। গুদামটিতে প্রায় ১২০ মণ পাট, ৩০ থেকে ৪০ মণ সরিষা ও কয়েক মণ তিল মজুত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘিওর ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাম প্রসাদ রায় বলেন, ‘আগুনে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পাটের। সব মিলিয়ে প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দীর্ঘদিনের ব্যবসার পুঁজি হারিয়ে এখন দিশেহারা আমি।’

ঘিওর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. শাহিনুর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ থেকে ৫ লাখ টাকা হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত