Ajker Patrika

দৌলতপুরে অবৈধ ৫ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন

ঘিওর প্রতিনিধি
দৌলতপুরে অবৈধ ৫ পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন

মানিকগঞ্জের দৌলতপুরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়ে পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার বিকেলে উপজেলার আবুডাঙ্গা ও শ্যামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রবীর বিশ্বাস।

অভিযান সূত্রে জানা যায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের জন্য পাইপলাইনগুলো স্থাপন করা হয়েছিল। ঝড়-বৃষ্টির কারণে অভিযান অসমাপ্ত রাখতে হয়। এ সময় কাউকে জরিমানা করা সম্ভব হয়নি। আবহাওয়া অনুকূলে এলে আবারও অভিযান চালানো হবে বলে জানান প্রবীর বিশ্বাস।

সহকারী কমিশনার (ভূমি) প্রবীর বিশ্বাস জানান, পাঁচটি পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আবহাওয়া অনুকূলে এলে পুনরায় অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত